কৃত্রিম মাংসের বার্গার প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষাগারে তৈরি কৃত্রিম মাংস ব্যবহার করে তৈরি বার্গার খাওয়ার জন্য প্রস্তুত করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা। গবাদি পশুর ভ্রূণ কোষ থেকে তৈরি এ মাংস আগামী সপ্তাহে লন্ডনে দেখানো হতে পারে।

নেদারল্যান্ডসের নেদারল্যান্ডসের ম্যাসট্রিখট বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্ক পোস্ট সম্প্রতি একটি বার্গার তৈরির মত যথেষ্ট মাংস পরীক্ষাগারেই তৈরি করে ফেলেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ।

কৃত্রিম মাংস
কৃত্রিম মাংস

গবেষণাগারে স্টেম সেল থেকে অত্যন্ত জটিল প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে কৃত্রিম মাংস। ভবিষ্যতে এটি গরুর মাংসের বিকল্প হিসেবে ব্যবহারের চিন্তাভাবনা চলছে। আর তা বাস্তবায়ন সম্ভব হলে অবশ্যই লাভজনক হবে। একে কেউ কেউ বলছেন টেস্ট টিউব বার্গার। গবেষকদের দাবি, এতে প্রাণী হত্যা কমানো সম্ভব হবে এবং নিরামিষভোজীরাও নির্দ্বিধায় এই টেস্ট টিউব বার্গার খেতে পারবেন। কৃত্রিম এই মাংসের স্বাদ সত্যিকারের গরুর মাংসের মতোই হবে।

গবেষকেরা দাবি করেছেন, পরীক্ষাগারে তৈরি মাংস গবাদিপশুর ওপর চাপ কমাবে এবং বিশ্বব্যাপী খাদ্য চাহিদা মেটাতে পারবে।

গবেষকেরা আরও জানিয়েছেন, তাঁদের তৈরি কৃত্রিম মাংস তৈরির এ প্রকল্প পরিবেশ সুরক্ষার পাশাপাশি লাখো প্রাণীর জীবন বাঁচাবে। পরিবেশবান্ধব এই কৃত্রিম মাংসের ব্যাপক চাহিদা রয়েছে বলেও জানান গবেষকেরা।

গবেষকেরা বলেন, গবাদি পশু থেকে পাওয়া মাংসের বিকল্প তৈরি করতে না পারলে মাংসের দাম হয়ে যাবে আকাশ ছোঁয়া। এটি তখন শুধু বিলাসবহুল খাবার হিসেবে ধরা হবে। তাই মাংসের বিকল্প তৈরি করা জরুরি।

গবেষকেরা কৃত্রিম মাংসকে স্বাস্থ্যসম্মত দাবি করে বলেন, গবাদি পশুর মাংস খেলে শরীরে যে সমস্যা দেখা দিতে পারে কৃত্রিম মাংসে সে ঝুঁকি থাকবে না। প্রোটিনের উত্স হিসেবে কৃত্রিম মাংস মানুষের জন্য উপকারী হবে।