কৃত্রিম মিষ্টিতে ঝুঁকি?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাবারে ব্যবহৃত ক্যালরিবিহীন কৃত্রিম মিষ্টি উপাদান স্বাস্থ্যকর হলেও ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। ইসরায়েলের ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। ডায়েট সোডা, শস্যদানা (সিরিয়াল) ও ভোজের শেষে পরিবেশিত খাবারে (ডেজার্ট) এ ধরনের কৃত্রিম মিষ্টি ব্যবহৃত হয়। ডায়াবেটিস রোগীরা চিনির বিকল্প হিসেবে এই কৃত্রিম মিষ্টি উপাদানযুক্ত খাবার খেয়ে থাকেন। কিন্তু নেচার সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা বলছেন, খাবারের স্বাদ অটুট রেখে ক্যালরি গ্রহণের মাত্রা কমানোর লক্ষ্যেই খাদ্যতালিকায় কৃত্রিম মিষ্টি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এএফপি।