কৃষিতে প্রযুক্তির বিকাশ ঘটাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্য কখনো আয়ের উৎস, কখনো বা আবার উৎস নয়। অর্থকে আমরা যদি ভালোভাবে ব্যবহার করতে পারি তবে আমরা ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিকভাবে সফল হতে পারব। বাংলাদেশ যেহেতু কৃষিপ্রধান দেশ, সেহেতু কৃষিতে উন্নত হতে হবে। কৃষিতে প্রযুক্তির বিকাশ ঘটাতে হবে।’ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস সফট এক্সপো-২০১১ মেলায় গত বৃহস্পতিবার ‘তথ্য হোক আয়ের উৎস’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন ‘জাইকা বাংলাদেশ’-এর প্রধান প্রতিনিধি তাকাও তোদা। জাইকার অর্থায়নে পরিচালিত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কৃষকদের জন্য আয় প্রকল্প এই সেমিনারের আয়োজক। মূলত কৃষিব্যবস্থা, স্বাস্থ্যসেবা, ই-কমার্স, অর্থনীতিতে কোথায় কেমন প্রযুক্তির ব্যবহার হচ্ছে, কোথায় হচ্ছে না, প্রযুক্তির ব্যবহার কতটুকু সফলতা এনে দেবে, এসব নিয়েই বক্তারা কথা বলেন। সেমিনারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফোরমেশনের (এটুআই) জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান বলেন, তথ্যকে সংগ্রহ করে সংরক্ষণ করলে হবে না, তথ্যগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।সেমিনারে বক্তব্য দেন কৃষিতথ্য সার্ভিসের পরিচালক নজরুল ইসলাম, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, উইন ইনকরপোরেটের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশফিয়া আহমেদ, গ্লোবাল কমিউনিকেশন সেন্টারের প্রকল্প ব্যবস্থাপক লুতফে কবিরসহ অনেকে। সেমিনারটি সঞ্চালন করেন জাপানের কিওশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশীর আহমেদ। —মোহাম্মাদ আলী