কৃষিশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

আকা : মাসুক হেলাল
আকা : মাসুক হেলাল

প্রিয় শিক্ষার্থী, আজ কৃষিশিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
১৭। চারা রোপণের পরবর্তী সময়ে কিসের সাহায্যে চারায় পানি সেচ দেওয়া আবশ্যক?
ক. বালতির সাহায্যে
খ. গামলার সাহায্যে
গ. ঝাঁজরির সাহায্যে
ঘ. মেশিনের সাহায্যে
উত্তর: গ. ঝাঁজরির সাহায্যে
১৮। কৃষি বনায়নের উপযোগী গাছের বৈশিষ্ট্য কী হবে?
ক. দ্রুত বর্ধনশীল গাছ
খ. কম নাইট্রোজেন ধারণক্ষমতাসম্পন্ন গাছ
গ. অধিক প্রশস্ত ডালপালাযুক্ত গাছ
ঘ. কৃষি ফসলের সঙ্গে খাদ্যের জন্য প্রতিযোগিতাকারী গাছ
উত্তর: ক. দ্রুত বর্ধনশীল গাছ

১৯। চারা রোপণের উপযোগী আদর্শ স্থানের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
ক. জমি নিচু হবে, যাতে বন্যার পানি ওঠে
খ. মাটির বুনট এঁটেল হবে
গ. চারা রোপণের জায়গায় ছায়া থাকবে
ঘ. মাটি উর্বর হবে
উত্তর: ঘ. মাটি উর্বর হবে
২০। গাছের বীজ থেকে ঝরার ২৪ ঘণ্টার মধ্যে বীজ রোপণ করতে হয়—
i. গর্জন ii. শাল iii. তেলসুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii ও iii
২১। কৃষি বনায়নের সমস্যাগুলো হলো—
i. জনগণের অংশীদারত্বে অনীহা
ii. প্রয়োজনীয় জমির অভাব
iii. প্রয়োজনীয় কোচের অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
২২। সামাজিক বনায়নের উদ্দেশ্য—
i. কাঠ, জ্বালানি কাঠ ও শিল্পের কাঁচামাল সরবরাহ করা
ii. দারিদ্র্য দূরীকরণ
iii. পরিবেশের উন্নয়ন করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৩। চারা রোপণের গর্তের আকার নির্ভর করে—
i. বৃক্ষের প্রজাতির ওপর
ii. চারার সংখ্যার ওপর
iii. চারার আকারের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
২৪। আমাদের দেশে বনজ সম্পদের চাহিদা বেড়ে যাওয়ার কারণ হলো—
i. জনসংখ্যার বৃদ্ধি
ii. জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন
iii. কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পাওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও ii
২৫। ইপিল ইপিলগাছের উল্লেখযোগ্য ভূমিকা হচ্ছে—
i. কাঠ সরবরাহ করা
ii. নাইট্রোজেন সরবরাহ করা
iii. জৈব পদার্থ সরবরাহ করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও ii.

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা