কৃষিশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১ 

সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য কৃষিশিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। ব্রি ধান-৫১ ও ব্রি ধান-৫ জাতের ধান পানির নিচে কত দিন টিকে থাকতে পারে?
ক) ১০-১৫ দিন খ) ১৫-২০ দিন
গ) ৫-১০ দিন ঘ) ২০-২৫ দিন
সঠিক উত্তর: ক) ১০-১৫ দিন
২। দেশের মোট ব্যবহূত ধান বীজের শতকরা কত ভাগ চাষিরা নিজেরাই সঞ্চয় ও ব্যবহার করেন?
ক) ৬৫% খ) ৭৫% গ) ৮৫% ঘ) ৯৫%
সঠিক উত্তর: গ) ৮৫%
৩। বাংলাদেশে কৃষির প্রধান সমস্যা কয়টি?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
সঠিক উত্তর: গ) ৪টি
৪। পুষ্টি সমস্যা সমাধানে কৃষকেরা দেশকে কয়টি কৃষি অঞ্চলে ভাগ করেছেন?
ক) ১০টি খ) ২০টি গ) ৪০টি ঘ) ৩০টি
সঠিক উত্তর: ঘ) ৩০টি
৫। কৃষি গবেষণা ও ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক) ঢাকা খ) টঙ্গী গ) গাজীপুর ঘ) ময়মনসিংহ
সঠিক উত্তর: গ) গাজীপুর
৬। বাংলাদেশের হাইব্রিড ধানের বড় জোগানদাতা কে?
ক) ভিয়েতনাম খ) ভারত গ) চীন ঘ) আমেরিকা
সঠিক উত্তর: গ) চীন
৭। জাতিসংঘের অঙ্গসংগঠন হিসেবে কাজ করে কোন প্রতিষ্ঠান?
ক) FAO খ) 1RRI গ) BRRI ঘ) BADC
সঠিক উত্তর: ক) FAO
৮। IRRI-এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
ক) ভারত খ) জার্মানি গ) ফিলিপাইন ঘ) চীন
সঠিক উত্তর: গ) ফিলিপাইন
৯। বিশ্বের অন্যতম চাল রপ্তানিকারক দেশ কোনটি?
ক) ভারত খ) মিয়ানমার
গ) বাংলাদেশ ঘ) ভিয়েতনাম
সঠিক উত্তর: ঘ) ভিয়েতনাম
১০। সংকরায়ন ও ক্রমাগত নির্বাচনের মাধ্যমে অর্জিত ফসলকে সাধারণত কী বলে?
ক) জি এম ফসল খ) হাইব্রিড ফসল
গ) উফশী ফসল ঘ) নাবি ফসল
সঠিক উত্তর: ক) জি এম ফসল
১১। ভিয়েতনাম কৃষিতে এগিয়ে যাওয়ার কারণ কোনটি?
ক) গণতান্ত্রিক রাষ্ট্র খ) কৃষির আধুনিকায়ন
গ) সংগঠিত কৃষককুল ঘ) শিক্ষিত কৃষককুল
সঠিক উত্তর: গ) সংগঠিত কৃষককুল
১২। অভিজ্ঞতার মধ্য দিয়ে উদ্ভাবিত জাত কোনটি?
ক) দিশারি খ) হরিধান গ) হরিপদ ঘ) ন্যায়পাল
সঠিক উত্তর: খ) হরিধান
১৩। বিশ্বের সর্ববৃহৎ ডেইরি সমবায় প্রতিষ্ঠান রয়েছে কোন দেশে?
ক) ভারত খ) অস্ট্রেলিয়া গ) নিউজিল্যান্ড ঘ) চীন
সঠিক উত্তর: ক) ভারত
১৪। সুপার হাইব্রিডের উদ্ভাবক কোন দেশ?
ক) ভারত খ) চীন গ) জাপান ঘ) ভিয়েতনাম
সঠিক উত্তর: খ) চীন
১৫। কৃষিকে পরিবেশবান্ধব করার উদ্দেশ্যে উদ্ভাবিত হয়েছে।
ক) রাসায়নিক সার খ) IPM
গ) হাইব্রিড বীজ ঘ) ট্রাক্টর
সঠিক উত্তর: খ) IPM
১৬। পাটের জেনেটিক ম্যাপ আবিষ্কার করেছেন কোন দেশের বিজ্ঞানী?
ক) বাংলাদেশি খ) চীনা
গ) ভিয়েতনামি ঘ) ভারতীয়
সঠিক উত্তর: ক) বাংলাদেশি
১৭। BRRI কর্তৃক উদ্ভাবিত HYV জাতের ধান বীজ কৃষক কোথায় উৎপাদন করেন?
ক) নার্সারিতে খ) পতিত জমিতে
গ) গ্রিন হাউসে ঘ) ধানখেতে
সঠিক উত্তর: ঘ) ধানখেতে
১৮। সত্যিকার বীজ বলতে কোনটি বোঝায়?
ক) জীবতাত্ত্বিক বীজ খ) কৃত্রিম বীজ
গ) সংকরায়িত বীজ ঘ) উফশী বীজ।
সঠিক উত্তর: ক) জীবতাত্ত্বিক বীজ।

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল