কৃষিশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ কৃষিশিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১৩। একটি গরুর গড়ে প্রতিদিন কত কেজি ইউরিয়া সার দেওয়া প্রয়োজন?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
সঠিক উত্তর: গ) ৩ কেজি
১৪। শূন্য চাষে কত দিন সময় বাঁচে?
ক) ১-২ সপ্তাহ খ) ২-৩ সপ্তাহ
গ) ৩-৪ সপ্তাহ ঘ) ৪-৫ সপ্তাহ
সঠিক উত্তর: গ) ৩-৪ সপ্তাহ
১৫। মাঠ ফসল বহুমুখীকরণের প্রধান উদ্দেশ্য কয়টি? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
সঠিক উত্তর: ক) ২টি
১৬। দ্রুত বর্ধনশীল শাক কোনটি?
ক) লালশাক খ) কচু গ) পালংশাক ঘ) পাটশাক।
সঠিক উত্তর: ক) লালশাক
১৭। ফসল কাটার এক সপ্তাহ আগে শিমজাতীয় শস্য লাগানোর পদ্ধতিকে কী বলে?
ক) মিশ্র চাষ খ) সাথী ফসল
গ) শূন্য চাষ ঘ) রিলেচাষ
সঠিক উত্তর: ঘ) রিলেচাষ
১৮। এক বছরের ফসল ফলানোর পরিকল্পনাকে কী বলে? ক) শস্য পরিকল্পনা খ) ফসল উদ্যোগ
গ) ফসল বিন্যাস ঘ) শস্য উদ্যোগ
সঠিক উত্তর: গ) ফসল বিন্যাস
১৯। আশির দশকে মাথাপিছু মাংস প্রাপ্তি ছিল—
ক) ১.৩৩ কেজি খ) ১.৫৬ কেজি
গ) ১.৬৬ কেজি ঘ) ১.৯৯ কেজি
সঠিক উত্তর: খ) ১.৫৬ কেজি
২০। এক বছর একটি জমিতে আলু চাষ করা হলে পরবর্তী সময়ে সে জমিতে কী চাষ করা উচিত?
ক) ধান খ) টমেটো গ) বেগুন ঘ) পুনরায় আলু
সঠিক উত্তর: ক) ধান
অধ্যায়-৩
১। সাধারণত ফল বাগানে কোন ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা হয়?
ক) চেক বেসিন খ) রিং বেসিন
গ) বর্ষণ বেসিন ঘ) ড্রিপ বেসিন
সঠিক উত্তর: খ) রিং বেসিন
২। বীজতলার মাটি কত গভীরে চাষ দিতে হয়?
ক) ১০-১৫ সে. মি. খ) ১৫-২০ সে. মি.
গ) ২০-২৫ সে. মি. ঘ) ২৫-৩০ সে. মি.
সঠিক উত্তর: খ) ১৫-২০ সে. মি.
৩। মাটি শোধনের জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়? ক) হাইড্রাজিন খ) টিন্ট
গ) ফরমালিন ডি-হাইড ঘ) ভ্যাপেরাম
সঠিক উত্তর: গ) ফরমালিন ডি-হাইড
৪। আদর্শ বীজতলার আকার কত হওয়া উচিত?
ক) ৩ মি. × ১ মি. খ) ১০ মি. × ১ মি.
গ) ১২ মি. × ১২ মি. ঘ) ১৫ মি. × ৫ মি.
সঠিক উত্তর: ক) ৩ মি. × ১ মি.
৫। আদর্শ নার্সারি বীজতলায় প্রতি বেডে কী পরিমাণ গোবর বা কম্পোস্ট সার দিতে হবে?
ক) ১০ কেজি খ) ১৫ কেজি
গ) ২০ কেজি ঘ) ২৫ কেজি
সঠিক উত্তর: ঘ) ২৫ কেজি
৬। নার্সারি বেডের মাটি অম্লীয় হয়ে গেলে কত গ্রাম চুন দিতে হবে?
ক) ১০০ গ্রাম খ) ১৫০ গ্রাম
গ) ২০০ গ্রাম ঘ) ২৫০ গ্রাম
সঠিক উত্তর: খ) ১৫০ গ্রাম
৭। পানিতে দ্রবীভূত হওয়ায় কী পরিমাণ নাইট্রোজেন মাটি হতে ধূয়ে চলে যায়?
ক) ৬০% খ) ৭০% গ) ৮০% ঘ) ৯০%
সঠিক উত্তর: খ) ৭০%
৮। উন্নত জাতের বীজের চূড়ান্ত অনুমোদনকারী সংস্থার নাম কী?
ক) BADC খ) BSTI
গ) বীজ প্রত্যায়ন কর্তৃপক্ষ ঘ) কৃষি গবেষণা সংস্থা
সঠিক উত্তর: ক) BADC
৯। কী চাষ করলে মাটিতে নাইট্রোজেনের ঘাটতি পূরণ হয়?
ক) আলু খ) পটল গ) পাট ঘ) ধইনচা
সঠিক উত্তর: ঘ) ধইনচা
১০। আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী আমাদের দেশে সেচ দক্ষতা কত?
ক) ২০-২৫% খ) ২৫-৩০%
গ) ৩০-৩৫% ঘ) ৩৫-৪০%
সঠিক উত্তর: গ) ৩০-৩৫%
১১। বোরো উৎপাদনের মোট খরচের কত শতাংশ সেচের জন্য খরচ হয়?
ক) ২৮-৩০% খ) ৩০-৩২%
গ) ৩২-৩৫% ঘ) ৩৫-৩৮%
সঠিক উত্তর: ক) ২৮-৩০%
১২। রিং বেসিন সেচপদ্ধতি কিসের জন্য উপযুক্ত?
ক) ধান চাষে খ) ফল বাগানে
গ) গম চাষে ঘ) ডালখেতে
সঠিক উত্তর: খ) ফল বাগানে
১৩। ভালো বীজের ন্যূনতম কত শতাংশ অঙ্কুরোদগম ক্ষমতা থাকা উচিত?
ক) ৫০% খ) ৬০% গ) ৮০% ঘ) ৭০%
সঠিক উত্তর: গ) ৮০%
১৪। ধান গম বীজের সংরক্ষণের জন্য আর্দ্রতার মাত্রা কত থাকা উচিত?
ক) ৫-৭% খ) ৮-১০%
গ) ১০-১৩% ঘ) ১৫-২০%
সঠিক উত্তর: খ) ৮-১০%
১৫। চা-বাগানে সচরাচর কোন সেচপদ্ধতি ব্যবহার করা হয়?
ক) রিং বেসিন খ) বর্ষণ সেচ
গ) ড্রিপ সেচ ঘ) নালা
সঠিক উত্তর: খ) বর্ষণ সেচ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা