কৃষিশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী ইস্কান্দার আলী, সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য কৃষিশিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৫

১। বাংলাদেশে কখন গম চাষ করা হয়?

ক. সেপ্টেম্বর-অক্টোবর খ. অক্টোবর-নভেম্বর

গ. নভেম্বর-ডিসেম্বর ঘ. ডিসেম্বর-জানুয়ারী

সঠিক উত্তর: গ. নভেম্বর-ডিসেম্বর

২। গম কোন মাটিতে ভালো জন্মে?

ক. উঁচু ও মাঝারি দো-আঁশ মাটিতে

খ. উঁচু ও এঁটেল মাটিতে

গ. নিচু ও বালু মাটিতে

ঘ. নিচু ও কাদা মাটিতে

সঠিক উত্তর: ক. উঁচু ও মাঝারি দো-আঁশ মাটিতে

৩। গমের উচ্চ ফলনশীল জাত নয় কোনটি?

ক. মিনিকেট খ. প্রতিভা

গ. কাঞ্চন ঘ. প্রদীপ

সঠিক উত্তর: ক. মিনিকেট

৪। এক হেক্টর জমিতে কত কেজি গমের বীজ বপন করতে হয়?

ক. ১০০ কেজি খ. ১২০ কেজি

গ. ১৩০ কেজি ঘ. ১২৫ কেজি

সঠিক উত্তর: খ. ১২০ কেজি

৫। প্রতি ১০০ গ্রাম শুকনা মাশরুমে কত গ্রাম আমিষ থাকে?

ক. ১০-১৫ গ্রাম খ. ২৫-৩৫ গ্রাম

গ. ৪০-৫০ গ্রাম ঘ. ৪-৬ গ্রাম

সঠিক উত্তর: খ. ২৫-৩৫ গ্রাম

৬। একজন সুস্থ লোকের প্রতিদিন কী পরিমাণ সবজি খাওয়া প্রয়োজন?

ক. ২০০-২৫০ গ্রাম খ. ১০০-১৫০ গ্রাম

গ. ৫০-১০০ গ্রাম ঘ. ১৫০-২০০ গ্রাম

সঠিক উত্তর: ক. ২০০-২৫০ গ্রাম

৭। মাশরুমের আমিষে কতটি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়?

ক. ৭টি খ. ৫টি গ. ৯টি ঘ. ৪টি

সঠিক উত্তর: গ. ৯টি

৮। মাশরুম কত দিনে ফলানো যায়?

ক. ৭-১০ খ. ১৫-২০

গ. ১০-১৫ ঘ. ২৫-৩০

সঠিক উত্তর: ক. ৭-১০

৯। কোনটি রাক্ষুসে মাছ নয়?

ক. শোল খ. গজার

গ. বোয়াল ঘ. কাতলা

সঠিক উত্তর: ঘ. কাতলা

১০। মিঠা ও লোনা পানিতে কত প্রজাতির চিংড়ি পাওয়া যায়?

ক. ৫০ খ. ৫৭ গ. ৬৭ ঘ. ৪৮

সঠিক উত্তর: গ. ৬৭

১১। বর্তমানে বাংলাদেশে চিংড়ি উৎপাদনের পরিমাণ কত?

ক. ৭৫ হাজার মে. টন খ. ৬৫ হাজার মে. টন

গ. ৫৫ হাজার মে. টন ঘ. ৫৭ হাজার মে. টন

সঠিক উত্তর: ক. ৭৫ হাজার মে. টন

১২। গরুর সংখ্যা ১৪টি হলে কত সারিবিশিষ্ট ঘর তৈরি করতে হবে?

ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪

সঠিক উত্তর: খ. ২

১৩। মাশরুম চাষের জন্য প্যাকেটজাত বীজকে কী বলা হয়?

ক. স্পন খ. স্পট গ. মিল্কি ঘ. বাটন

সঠিক উত্তর: ক. স্পন

১৪। কত তাপমাত্রায় ডিম সংগ্রহ করা উচিত?

ক. ১০-১২০ সে. খ. ২০-২৫০ সে.

গ. ২৫-৩০০ সে. ঘ. ৪০-৪৫০ সে.

সঠিক উত্তর: ক. ১০-১২০ সে.

১৫। গাভীর প্রধান খাদ্য কোনটি?

ক. খড় খ. কাঁচা ঘাস

গ. দানাদার খাদ্য ঘ. লতাপাতা

সঠিক উত্তর: খ. কাঁচা ঘাস

১৬। গরুর পরজীবীজনিত রোগ কোনটি?

ক. তড়কা খ. বাদলা

গ. আটালি ঘ. গলাফোলা।

সঠিক উত্তর: গ. আটালি।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল