কৃষিশিক্ষা
কাজী ইস্কান্দার আলী, সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য কৃষিশিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
১। বাঁধের কিনারা থেকে ৩০ সে. মি. দূরে সারি থাকবে কোন উদ্ভিদের?
ক. অড়হর খ. বৃক্ষ গ. শস্য ঘ. ধৈঞ্চা
সঠিক উত্তর: ক. অড়হর
২। স্থায়িত্বের ওপর ভিত্তি করে নার্সারি কত প্রকার হয়ে থাকে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
সঠিক উত্তর: ক. ২
৩। গর্জনগাছের বীজ গাছ থেকে ঝরার কতক্ষণের মধ্যে রোপণ করতে হয়?
ক. ১২ ঘণ্টা খ. ২৪ ঘণ্টা
গ. ৩৬ ঘণ্টা ঘ. ৪৮ ঘণ্টা
সঠিক উত্তর: খ. ২৪ ঘণ্টা
৪। ১৫ সে. মি. × ১০ সে. মি. সাইজের পলিব্যাগে প্রতিবর্গ মিটারে কয়টি চারার সংস্থান হবে?
ক. ৩৫টি খ. ৪০টি গ. ৬৫টি ঘ. ৭৪টি
সঠিক উত্তর: গ. ৬৫টি
৫। পলিব্যাগে চারা রোপণের জন্য ৪ ভাগ মাটির কত ভাগ কম্পোস্ট হবে?
ক. ৯ ভাগ খ. ২ ভাগ গ. ৩ ভাগ ঘ. ৪ ভাগ
সঠিক উত্তর: ক. ৯ ভাগ।
৬। কৃষি বনায়নের গুরুত্ব নয় কোনটি?
ক. খাদ্য চাহিদা মেটায় খ. বৃষ্টিপাত বাড়ায়
গ. মাটির ক্ষয় বাড়ায় ঘ. দারিদ্র্য বিমোচন করে
সঠিক উত্তর: গ. মাটির ক্ষয় বাড়ায়
৭। মাঝারি-নিচু ও নিচু এলাকায় কোন গাছ লাগানো যায়?
ক. বহেরা খ. কদবেল গ. হিজল ঘ. আমলকী
সঠিক উত্তর: গ. হিজল
৮। কৃষি বনায়ন মডেল তৈরিতে কয়টি বিষয় বিবেচনা করা হয়?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
সঠিক উত্তর: গ. ৪টি
৯। নার্সারির দুটি বেডের মধ্যে কত সে. মি. দূরত্ব রাখা উচিত?
ক. ২০ সে. মি. খ. ২৫ সে. মি.
গ. ৩০ সে. মি. ঘ. ৩৫ সে. মি.
সঠিক উত্তর: খ. ২৫ সে. মি.
১০। সিট বেড হতে চারার দূরত্ব ১০ × ১০ সে. মি. হলে প্রতি বর্গমিটারে কতটি চারা ধরবে?
ক. ৪০০টি খ. ৩০০টি গ. ২০০টি ঘ. ১০০টি
সঠিক উত্তর: ঘ. ১০০টি
১১। সুদৃশ্য গাছের সারিতে গাছ থেকে গাছের দূরত্ব কত হবে?
ক. ১ মি. খ. ২ মি. গ. ৩ মি. ঘ. ৪ মি.
সঠিক উত্তর: খ. ২ মি.
১২। আসবাব উৎপাদনকারী উদ্ভিদ কোনটি?
ক. আম খ. সেগুন গ. আমলকী ঘ. পাট
সঠিক উত্তর: খ. সেগুন
১৩। বড় সড়ক, রেল ও বাঁধ বনায়ন মডেলে ১ কি. মি.তে মোট কয়টি চারা ধরে?
ক. ১২০০ খ. ১৬০০ গ. ২০০০ ঘ. ২২০০।
সঠিক উত্তর: খ. ১৬০০।