কৃষিশিক্ষা
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ কৃষিশিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
৪। আলুর সঙ্গে লালশাক চাষে কোন মাস পর্যন্ত শাক ওঠানো যায়?
ক. ডিসেম্বর খ. জানুয়ারি গ. ফেব্রুয়ারি ঘ. মার্চ
উত্তর: ক. ডিসেম্বর
৫। কত বয়সের ষাঁড় মোটাতাজাকরণের জন্য নির্বাচন করতে হবে?
ক. ১-১৫ বছর খ. ১.৫-২ বছর
গ. ২-২.৫ বছর ঘ. ২.৫-৩ বছর
উত্তর: খ. ১.৫-২ বছর
৬। কোন বয়সের বাছুর বাদলা রোগে বেশি আক্রান্ত হয়?
ক. ৪ মাস-৬ মাস খ. ৬ মাস-২ বছর
গ. ২ বছর-৬ বছর ঘ. ২ বছর-৪ বছর
উত্তর: খ. ৬ মাস-২ বছর
৭। কোন মৌসুমে গবাদিপশুর তড়কা রোগের প্রাদুর্ভাব বেশি হয়?
ক. শীতকালে খ. বর্ষাকালে
গ. গ্রীষ্মকালে ঘ. বসন্তকালে
উত্তর: খ. বর্ষাকালে
৮। ধানের চারা রোপণের কত দিনের মধ্যে গুটি ইউরিয়া সার প্রয়োগ করতে হয়?
ক. ৫-৭ খ. ৬-৮ গ. ৮-১০ ঘ. ৯-১১
উত্তর: ক. ৫-৭
৯। আশির দশকে মাথাপিছু মাংসের প্রাপ্তি কত ছিল?
ক. ১.৩৩ কেজি খ. ১.৫৬ কেজি
গ. ১.৬৬ কেজি ঘ. ১.৯৯ কেজি
উত্তর: গ. ১.৬৬ কেজি
১০। কোন রোগে ফসলের পাতা ঝলসে যায়?
ক. ধসা খ. দাগ গ. মোজাইক ঘ. ঢলে পড়া
উত্তর: ক. ধসা
১১। বীজ শোধনে কী ব্যবহূত হয়?
ক. কীটনাশক খ. ইউরিয়া
গ. ছত্রাকনাশক ঘ. পটাশ
উত্তর: গ. ছত্রাকনাশক
১২। মুরগির রোগ প্রতিরোধের প্রাথমিক পদ্ধতি কোনটি?
ক. স্যানিটেশন খ. পৃথক্করণ
গ. টিকা ঘ. ব্যবস্থাপনা
উত্তর: ক. স্যানিটেশন
১৩। ফুলকা পচা রোগে মাছকে কিসে ডোবানো হয়?
ক. ইউরিয়ার দ্রবণে খ. তুঁতের দ্রবণে
গ. চুনের পানিতে ঘ. বরফ গলা পানিতে
উত্তর: খ. তুঁতের দ্রবণে
১৪। মাটিকে উন্নত অবস্থায় রেখে অধিক ফসল পেতে কোন কৃষিপ্রযুক্তি অতুলনীয়?
ক. শস্য পর্যায় খ. রোগ ব্যবস্থাপনা
গ. সার প্রয়োগ ঘ. সেচব্যবস্থা
উত্তর: ক. শস্য পর্যায়
১৫। গবাদিপশুর তড়কা রোগের লক্ষণ কোনটি?
ক. রোগাক্রান্ত পশু অনেক দিন বাঁচে
খ. পশুর নাক, কান, মুখ ফুলে যায়
গ. চিকিত্সার সময় পাওযা যায় না, পশু মারা যায় ঘ. চোখ দিয়ে সর্বদা পানি পড়ে
উত্তর: গ. চিকিত্সার সময় পাওযা যায় না, পশু মারা যায়
১৬। পেঁপেগাছের পাতা কুঁকড়ে যায় কেন?
ক. পুষ্টির অভাবে খ. ভাইরাসের আক্রমণে
গ. ব্যাকটেরিয়ার আক্রমণে
ঘ. শীতের প্রকোপে
উত্তর: খ. ভাইরাসের আক্রমণে
১৭। কৃষককে নীরোগ বীজ সংগ্রহ করতে হয় কেন?
ক. খেতকে আগাছামুক্ত রাখার জন্য
খ. কেবল নীরোগ বীজের অঙ্গুরোদ্গম হয় বলে
গ. নীরোগ বীজের সার লাগে না
ঘ. বীজের মাধ্যমে বীজ ছড়ায় বলে
উত্তর: খ. কেবল নীরোগ বীজের অঙ্গুরোদ্গম হয় বলে
১৮। মাছের পাখনা পচা রোগের লক্ষণ কোনটি?
ক. লেজের গোড়ায় সাদা দাগ পড়ে
খ. লেজ ধীরে ধীরে খসে পড়ে
গ. পাখনার পর্দা ছিঁড়ে পড়ে
ঘ. পাখনায় ক্ষত সৃষ্টি হয়
উত্তর: ঘ. পাখনায় ক্ষত সৃষ্টি হয়
১৯। খুরা রোগে পশুর দেহের কোন অঙ্গে ঘা হয়?
ক. ত্বকে খ. অন্ত্রে গ. মুখে ঘ. কুঁজে
উত্তর: গ. মুখে
২০। ধানখেতে গুটি ইউরিয়া প্রয়োগের মাত্রা কীভাবে নির্ধারণ করা হয়?
ক. গুটি ইউরিয়ার ওজন বিবেচনা করে
খ. ক্ষেত্রের ক্ষেত্রফল বিবেচনা করে
গ. সব ক্ষেত্রে মাত্রা নির্দিষ্ট রেখে
ঘ. ভূমির প্রকৃতি অনুসারে
উত্তর: ক. গুটি ইউরিয়ার ওজন বিবেচনা করে
২১। দানাদার ইউরিয়া সার ব্যবহার করলে কী ঘটে?
ক. সারের অপচয় বেশি হয়
খ. ফলন বৃদ্ধি পায় গ. খরচ হ্রাস পায়
ঘ. গাছ ধীরে ধীরে নাইট্রোজেন পায়
উত্তর: ক. সারের অপচয় বেশি হয়
২২। মিশ্র বা সাথি ফসল চাষের উদ্দেশ্য কোনটি?
ক. সময় বাঁচানো খ. অর্থের সাশ্রয়
গ. মাটির উর্বরতা বৃদ্ধি ঘ. অধিক মুনাফা অর্জন
উত্তর: ঘ. অধিক মুনাফা অর্জন
২৩। গরুকে ইউরিয়া ও ঝোলা গুড় খাওয়ানোর উপায়—
i. খড়ের সঙ্গে মিশিয়ে ii. দানাদার খাদ্যের সঙ্গে
iii. পানির সঙ্গে মিশিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
২৪। রানিক্ষেত রোগের প্রথম অবস্থায় মুরগি—
i. মাথা ও ঘাড় ঘুরিয়ে চোখ বুজে ঝিমায়
ii. চুনের মতো পাতলা মলত্যাগ করে
iii. ডিম পাড়া বন্ধ করে দেয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii.
কাজী ইস্কান্দার আলী, সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল