কৃষিশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

আকা: কাইয়ুম চৌধুরী
আকা: কাইয়ুম চৌধুরী

প্রিয় শিক্ষার্থী, আজ কৃষিশিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪
১৩। শীতে গরু-বাছুর কোন রোগে আক্রান্ত হয়?
ক. খুরা রোগ খ. গো-বসন্ত
গ. নিউমোনিয়া ঘ. কৃমি
উত্তর: গ. নিউমোনিয়া
১৪। আমন মৌসুমে ধানের ফলন হ্রাস পাচ্ছে কেন?
ক. খরার কারণে
খ. পুষ্টির অভাবে
গ. লবণাক্ততার জন্য
ঘ. সনাতন পদ্ধতিতে চাষ করায়
উত্তর: ক. খরার কারণে
১৫। চারা রোপণের পর কালো পলিথিনের শিট দিয়ে ঢেকে দেওয়া হয় কেন?
ক. গাছকে ছায়া প্রদানের জন্য
খ. মাটির রস সংরক্ষণের জন্য
গ. রোদ থেকে রক্ষা করার জন্য
ঘ. বৃষ্টি থেকে রক্ষা করার জন্য
উত্তর: খ. মাটির রস সংরক্ষণের জন্য
১৬। শুকনা খড়, লতাপাতা, কচুরিপানা দিয়ে বীজ বা চারা রোপণের পর মাটি ঢেকে দেওয়াকে কী বলে?
ক. সার প্রয়োগ খ. আঁচড়ানো
গ. জাবড়া প্রয়োগ ঘ. পানি সংরক্ষণ
উত্তর: গ. জাবড়া প্রয়োগ
১৭। বাংলাদেশে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপ বৃদ্ধি পাচ্ছে কেন?
ক. জলবায়ু পরিবর্তনের কারণে
খ. আবহাওয়া পরিবর্তনের কারণে
গ. গাছপালা বেশি থাকায়
ঘ. সাগরের নিকটবর্তী বলে
উত্তর: ক. জলবায়ু পরিবর্তনের কারণে
১৮। অতি গরম থেকে গৃহপালিত পশুকে তুমি কীভাবে রক্ষা করবে?
ক. গাছের ছায়ায় রেখে
খ. বড় ছাতার ছায়ায়
গ. ঘরের ছাদ খড়ে ঢেকে দিয়ে
ঘ. পশুকে বাড়ির বাইরে বের না করে
উত্তর: ক. গাছের ছায়ায় রেখে
১৯। প্রতিকূল পরিবেশে ফসলের অভিযোজনের ক্ষেত্রে কোন উক্তিটি সত্য?
ক. শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটবে
খ. উন্নত ফসলের জাতের সৃষ্টি হবে
গ. যেকোনো পরিবেশে চাষযোগ্য হবে
ঘ. স্বাভাবিক পরিবেশে উচ্চ ফলন দেবে
উত্তর: ক. শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটবে
২০। অতিবৃষ্টির কারণে শাকসবজির ক্ষতি কীভাবে এড়ানো যায়?
ক. বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে দিয়ে
খ. গোড়ায় মাটি দিয়ে সোজা করে
গ. মাঠ থেকে অতিদ্রুত পানি বের করে দিয়ে
ঘ. মাঁচা তৈরি করে তাতে উঠিয়ে দিয়ে
উত্তর: গ. মাঠ থেকে অতিদ্রুত পানি বের করে দিয়ে
২১। বন্যাপ্রবণ এলাকায় ফসল উৎপাদন কৌশল বলতে কোনটি বোঝায়?
ক. মাটির ছিদ্র নষ্টকরণ খ. জাবড়া প্রয়োগ গ. কৃষিতাত্ত্বিক ব্যবস্থা
ঘ. বপন-পদ্ধতির পরিবর্তন
উত্তর: গ. কৃষিতাত্ত্বিক ব্যবস্থা
২২। লবণাক্ত অঞ্চলে ফসল উৎপাদন কৌশল বলতে কোনটি বোঝায়?
ক. মাটির ছিদ্র নষ্টকরণ
খ. জাবড়া প্রয়োগ
গ. কৃষিতাত্ত্বিক ব্যবস্থা
ঘ. বপন-পদ্ধতির পরিবর্তন
উত্তর: ঘ. বপন-পদ্ধতির পরিবর্তন
২৩। খরাপ্রবণ এলাকায় কুলবাগান করা যায় কেন?
ক. কুলগাছ খরা প্রশমিত করে
খ. কুলগাছ খরা সহনশীল বলে
গ. খরায় কুলগাছের ক্ষতি হয় না
ঘ. কুল রবি মৌসুমে হয় বলে
উত্তর: খ. কুলগাছ খরা সহনশীল বলে
২৪। কোন ক্ষমতার গুণে ফসল প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেয়?
ক. অভিসারী ক্ষমতা
খ. অভিযোজন ক্ষমতা
গ. অপসারী ক্ষমতা ঘ. প্রজনন ক্ষমতা
উত্তর: খ. অভিযোজন ক্ষমতা।

অধ্যায়-৪
১। বাংলাদেশে খাদ্যশস্য হিসেবে গমের স্থান কততম?
ক. ১ম খ. ২য় গ. ৩য় ঘ. ৪র্থ
উত্তর: খ. ২য়
২। গম কোন ঋতুর ফসল?
ক. শীতকালীন খ. বর্ষাকালীন
গ. শরৎকালীন ঘ. গ্রীষ্মকালীন
উত্তর: ক. শীতকালীন
৩। ফসল সংগ্রহের জন্য আমাদের কী বিবেচনা করতে হয়?
ক. খাওয়ার উপযুক্ততা
খ. পরিবহনে সহজতা
গ. বাণিজ্যিক পরিপক্বতা
ঘ. বীজের পরিপক্বতা
উত্তর: ঘ. বীজের পরিপক্বতা
৪। বাংলাদেশে গবাদিপশুর কোন রোগ সবচেয়ে বেশি মারাত্মক?
ক. সংক্রামক রোগ
খ. পরজীবীঘটিত রোগ
গ. অপুষ্টিজনিত রোগ
ঘ. বিষক্রিয়াজনিত রোগ
উত্তর: ক. সংক্রামক রোগ।
৫। গম বীজ বপনের কত দিনের মধ্যে আগাছা দমন করলে ভালো ফলন পাওয়া যায়?
ক. ১০-১৫ দিন খ. ১৫-২০ দিন
গ. ২০-২৫ দিন ঘ. ২৫-৩০ দিন
উত্তর: খ. ১৫-২০ দিন।

সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল