বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ কৃষিশিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
৬। পুষ্টিমান বিচারে সবার সেরা ফসল কোনটি?
ক. মাশরুম খ. ধান গ. গম ঘ. আখ
উত্তর: ক. মাশরুম
৭। গমের প্রধান শত্রু হলো—
ক. ছাগল খ. ভেড়া গ. ফড়িং ঘ. ইঁদুর
উত্তর: ঘ. ইঁদুর
৮। মাশরুমে মানবদেহের জন্য প্রয়োজনীয় কতটি অ্যামাইনো অ্যাসিড রয়েছে?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৯টি
উত্তর: খ. ৪টি
৯। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে কোনটির স্থান দ্বিতীয়?
ক. পোশাকশিল্প খ. চা-শিল্প
গ. পাটশিল্প ঘ. মত্স্য ও মত্স্যজাত পণ্য
উত্তর: খ. চা-শিল্প
১০। কত তাপমাত্রায় ডিম সংরক্ষণ করা হয়?
ক. ১০-১২হ্ন সে. খ. ৮-১০হ্ন সে.
গ. ৬-৮হ্ন সে. ঘ. ৪-৬হ্ন সে.
উত্তর: ক. ১০-১২হ্ন সে.
১১। বাংলাদেশে কোন মাশরুম বেশি চাষ করা হয়?
ক. মিল্কি মাশরুম খ. বাটন মাশরুম
গ. ওয়েস্টার মাশরুম ঘ. স্ট্র মাশরুম
উত্তর: গ. ওয়েস্টার মাশরুম
১২। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সবজি হিসেবে মাশরুম আদর্শ ফসল কেন?
ক. মূলধনের অভাবে খ. শ্রমিকের অভাবে গ. জমির অভাবে ঘ. সময়ের অভাবে
উত্তর: গ. জমির অভাবে
১৩। একজন সুস্থ লোকের প্রতিদিন কী পরিমাণ সবজি খাওয়ার প্রয়োজন?
ক. ২০০-২৫০ গ্রাম খ. ১০০-১৫০ গ্রাম গ. ১৫০-২০০ গ্রাম ঘ. ৩০০-৩৫০ গ্রাম
উত্তর: ক. ২০০-২৫০ গ্রাম
১৪। গাভির প্রধান খাদ্য কী?
ক. সবুজ ঘাস খ. শুকনো খড়
গ. ভুসি ঘ. খৈল
উত্তর: ক. সবুজ ঘাস
১৫। মাশরুম চাষের জন্য প্যাকেটজাত বীজকে কী বলা হয়?
ক. স্পন খ. স্পট গ. মিল্কি ঘ. বাটন
উত্তর: ক. স্পন
১৬। পুকুরে পানির রং সবুজ হলে কী বোঝা যায়?
ক. খাদ্যের উপস্থিতি
খ. প্রাণী কণার উপস্থিতি
গ. অক্সিজেনের উপস্থিতি
ঘ. মাছের উপস্থিতি
উত্তর: ক. খাদ্যের উপস্থিতি
১৭। গবাদিপশুর বাদলা রোগ হয় কেন?
ক. পুষ্টির অভাবে খ. দূষিত পানির কারণে গ. পরজীবীর কারণে
ঘ. ব্যাকটেরিয়ার আক্রমণে
উত্তর: ঘ. ব্যাকটেরিয়ার আক্রমণে
১৮। পুকুরে সার প্রয়োগ করতে হয় কেন?
ক. পানির অম্লত্ব নিয়ন্ত্রণে খ. মাছের রোগ প্রতিরোধে গ. রাক্ষুসে মাছ অপসারণে
ঘ. মাছের প্রাকৃতিক খাদ্য তৈরিতে
উত্তর: ঘ. মাছের প্রাকৃতিক খাদ্য তৈরিতে
১৯। আমাদের দেশের মিঠা ও লোনা পানিতে কত প্রজাতির চিংড়ি পাওয়া যায়?
ক. ৫৫ খ. ৬৫ গ. ৬৭ ঘ. ৫৬
উত্তর: গ. ৬৭
২০। কোনটি রাক্ষুসে মাছ নয়?
ক. শোল খ. বোয়াল গ. চিতল ঘ. রুই
উত্তর: ঘ. রুই
২১। মাশরুমের আমিষ স্বাস্থ্যঝুঁকিমুক্ত হওয়ার কারণ কোনটি?
ক. অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি
খ. ক্ষতিকর চর্বির উপস্থিতি
গ. রাসায়নিক উত্পাদনের উপস্থিতি
ঘ. ক্ষতিকর চর্বির অনুপস্থিতি
উত্তর: ঘ. ক্ষতিকর চর্বির অনুপস্থিতি
২২। টিস্যু কালচার পদ্ধতি কোন কাজে লাগে?
ক. মাশরুমের বীজ উত্পাদনে
খ. গমের ছত্রাকজনিত রোগ প্রতিরোধে গ. পানির অম্লত্ব নিয়ন্ত্রণে
ঘ. মাছ সংরক্ষণে
উত্তর: ক. মাশরুমের বীজ উত্পাদনে
২৩। ভাইরাস দ্বারা সংক্রমিত রোগের মধ্যে উল্লেখযোগ্য হলো—
i. খুরা রোগ ii. জলাতঙ্ক রোগ
iii. গো-বসন্ত
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii, iii
উত্তর: ঘ. i, ii, iii
২৪। কার্প-জাতীয় মাছের বৈশিষ্ট্য হলো—
i. এরা রাক্ষুসে স্বভাবের
ii. এরা দ্রুত বর্ধনশীল
iii. এদের রোগপ্রতিরোধ ক্ষমতা ভালো
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii
উত্তর: ঘ. ii ও iii
২৫। মাছের অধিক উত্পাদন পেতে হলে পুকুরে পোনা মজুতের পর—
i. নিয়মিত সার প্রয়োগ করতে হয়
ii. সম্পূরক খাদ্য দিতে হয়
iii. মাছের রোগ ব্যবস্থাপনা করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৬। ফসল সংগ্রহ করার পরই শর্করা থেকে চিনি তৈরি বন্ধ হয়ে যায় কোন ফলগুচ্ছে?
ক. কলা, লেবু, লিচু খ. বেল, কলা, আঙুর গ. পেঁপে, আঙুর, জাম্বুরা
ঘ. আঙুর, লিচু, লেবু
উত্তর: ঘ. আঙুর, লিচু, লেবু।
কাজী ইস্কান্দার আলী, সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল