কেইমুর এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন বাজার কেইমুর (kaymu.com.bd) এক বছর পূর্ণ হলো। এ উপলক্ষে ১ নভেম্বর রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে কেইমুর কান্ট্রি ম্যানেজার বারট্রান্ড ডেসিস, জনসংযোগ কর্মকর্তা সৈয়দা উমায়েলা আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন। বারট্রান্ড ডেসিস বলেন, ক্রেতা-বিক্রেতাদের জন্য কেইমু নিরাপদ। এতে এটি হাজারো পণ্য রয়েছে। কম্পিউটার বা মোবাইল ফোন থেকে ক্রেতারা পণ্যের চাহিদা জানাতে পারেন। কেনাকাটার সুবিধার জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনও তৈরি করা হয়েছে। গুগল প্লে স্টোর থেকে এটা নামানো যায়। —বিজ্ঞপ্তি