কেন এমন হয়!
বিভাজ্যতায় জাদু২৫৭৮১২৯৯৮১৩২১৬০, অনেক বড় একটি সংখ্যা তাই না! আচ্ছা বলো তো, সংখ্যাটি ৩২ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে কি না।ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না কিন্তু। কোনো সংখ্যা ২-এর কোনো পূর্ণঘাত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কি না, সেটা খুব সহজেই খুঁজে বের করা যায়। ধরা যাক, আমরা জানতে চাই কোনো একটি সংখ্যা ২ দিয়ে বিভাজ্য কি না।এটার জন্য সংখ্যাটির সব শেষ অঙ্কটি ২ দ্বারা বিভাজ্য হলেই চলে। যদি আমরা ৪ দ্বারা বিভাজ্যতা বিচার করতে চাই, সে ক্ষেত্রে আমাদের দেখতে হয় সংখ্যাটির শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য কি না। একইভাবে যদি ৮, ১৬, ৩২ কিংবা ২-এর অন্যান্য ঘাত দ্বারা বিভাজ্যতা বিচার করতে হয়, তাহলে সংখ্যাটির সব শেষ ৩, ৪, ৫টি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যার বিভাজ্যতা দেখলেই চলে। ওপরের সংখ্যাটির জন্য যেহেতু ৩২ দিয়ে বিভাজ্যতা বিচার করতে হবে, আমাদের এত বড় সংখ্যার শেষ৫টি অঙ্ক নিয়ে কাজ করলেই হবে। শেষ ৫টি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটি হলো ৩২১৬০। সংখ্যাটি কিন্তু ৩২ দিয়ে নিঃশেষে বিভাজ্যহবে। এখন আমরা চোখবন্ধ করে বলে দিতে পারি। এ পুরো সংখ্যাটিও ৩২ দিয়েবিভাজ্যহবে। কেন এমন হয়বলো তো?২ থেকে ২-এর গুণিতক সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য সংখ্যাগুলোকে ভাগ করে দেখো কোনো ছক খুঁজে পাও কি না। তোমার প্রশ্নের জবাব পেয়ে যেতে পারো।