কেন মিথ্যা বলি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যের চেয়ে মিথ্যা বলাটা অনেক সময় সহজ এবং সুবিধাজনক। যদি কেউ দাবি করে জীবনে কখনোই মিথ্যা বলেনি, তাহলে ধরে নেওয়া যায় সে মিথ্যা বলছে। অনেক সময় অবচেতন মনেই আমাদের মুখ থেকে মিথ্যা বেরিয়ে যায়। সত্য থেকে বিচ্যুত হওয়ার ব্যাপারটা খেয়ালই থাকে না। কিন্তু বিজ্ঞান এ ব্যাপারে কী বলে? আমরা কেন প্রায়ই মিথ্যা বলে থাকি? এটা কি কোনো রোগ? মনোবিজ্ঞানীরা বলছেন, কম গুরুত্বপূর্ণ মিথ্যা কখনো কখনো ইতিবাচক হতে পারে। আত্মরক্ষা বা অন্যকে বাঁচানোর স্বার্থেও মানুষ মিথ্যা বলে থাকে। আবার অন্যের কাছে নিজেদের গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করতে মিথ্যা বলা হয়। কিন্তু এ ধরনের মিথ্যা অন্যদের কাছে কাউকে ভুলভাবে উপস্থাপন করে। তাই মিথ্যা পরিহার করাই উত্তম। আর বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তিরা সাধারণত খুব কমই মিথ্যা বলে থাকেন। টেলিগ্রাফ।