কেনাকাটায় এগিয়ে পুরুষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে পণ্য কেনাকাটায় স্মার্টফোন ব্যবহারকারী পুরুষেরাই সম্ভবত নারীদের চেয়ে এগিয়ে রয়েছেন। যুক্তরাষ্ট্রের এক জরিপে এ তথ্য পাওয়া যায়। বিজ্ঞাপনী ব্যবসাপ্রতিষ্ঠান ইন্টার্যানকটিভ অ্যাডভার্টাইজিং ব্যুরো এবং প্রযুক্তিসেবা প্রতিষ্ঠান ভেরাইজন ১৮ ও তার চেয়ে বেশি বয়সী ২০১৩ জন নারী-পুরষের ওপর ওই জরিপ চালায়। এতে স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে তরুণদের মধ্যে নারী-পুরুষের উল্লেখযোগ্য ব্যবধান পাওয়া যায়। জরিপের সময় এক মাসে ১৮ থেকে ৪৩ বছর বয়সী স্মার্টফোন ব্যবহারকারী পুরুষের ৭৬ শতাংশ তাঁদের ফোনের মাধ্যমে কেনাকাটা সেরেছেন। আর অনলাইনে একই বয়সী নারী ক্রেতাদের তৎপরতার হার ছিল ৫৯ শতাংশ। আইএএনএস।