কেনাকাটার নতুন ওয়েবসাইট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালু হলো কেনাকাটার নতুন ওয়েবসাইট অরা গ্রুপ (www.auragroup.com.bd)। গতকাল বুধবার ঢাকায় এই সাইটের উদ্বোধন করেন শার্প করপোরেশনের এশিয়া অঞ্চলের পণ্য ও সেবাবিষয়ক মহাব্যবস্থাপক সারওকা ইয়াশুশি। ওয়েবসাইটটি পরিচালনা করবে অরা গ্রুপ বাংলাদেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে অরা গ্রুপের পরিচালক মোশারফ হোসেন বলেন, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ফলে দেশীয় ই-বাণিজ্যও খুব দ্রুত গতিতে এগোচ্ছে। উন্নত মানের সেবা ও সুষম ব্যবস্থাপনাই পারে এ খাতকে আরও শক্তিশালী করতে।
অনুষ্ঠানে অরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান খান বলেন, ক্রেতারা এখন ‘অরাগ্রুপডটকমডটবিডি’র ওয়েবসাইট থেকে বিশ্বমানের পণ্য কিনতে পারবেন।
এই ই-কমার্স সাইটে শার্পের ইলেকট্রনিকস পণ্য, ফ্ল্যাট, আসবাবসহ নানা পণ্য ও তথ্যপ্রযুক্তিসেবা পাওয়া যাবে। ক্রেতারা পণ্য পাওয়ার পর মূল্য পরিশোধ করতে পারবেন। পাশাপাশি বিকাশ, ভিসা ও মাস্টারকার্ডের মাধ্যমে পণ্যের দাম শোধ করা যাবে। রাফাত জামিল