কেনাবেচার নতুন সাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিপ্লেস (www.bdplace.com) নামে কেনাবেচার নতুন একটি ওয়েবসাইট সম্প্রতি চালু হয়েছে। সব রকম পণ্যের ক্রেতা ও বিক্রেতাদের জন্য এই সাইট তৈরি করা হয়েছে। সাইটটির মাধ্যমে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসায়ীরা পণ্য ক্রয় ও বিক্রয় করতে পারবেন। গৃহস্থালি পণ্য, পোশাক, খাবারদাবার থেকে শুরু করে শিল্প-যন্ত্রপাতি, শিল্পপণ্য ও শিল্পের কাঁচামাল, কৃষিজাত পণ্য, মুঠোফোন, কম্পিউটার ও ল্যাপটপ, নতুন-পুরোনো গাড়ি, মোটরসাইকেল, বাড়ি-ফ্ল্যাটসহ সব ধরনের পণ্য ক্রয় ও বিক্রয় করা যাবে এই সাইটে। —বিজ্ঞপ্তি