কেনার আগে পরীক্ষার সুযোগ দিচ্ছে মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইন্ডোজ ৮ অ্যাপ্লিকেশন স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন বা অ্যাপ কেনার আগে বিনা মূল্যে এক সপ্তাহের জন্য সেই অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ দিতে পারে মাইক্রোসফট। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকা।উইন্ডোজ ৮ অ্যাপ্লিকেশনের সর্বনিম্ন দাম হবে ১.৪৯ ডলার, যা অ্যাপলের অ্যাপ স্টোরের চেয়ে বেশি। অ্যাপলের অ্যাপ স্টোরে অ্যাপ্লিকেশনের সর্বনিম্ন দাম ৯৯ সেন্ট। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, মাইক্রোসফট চলতি বছরে সর্বশেষ তিন মাসে প্রথমবারের মতো লোকসানের মুখে পড়েছে। মাইক্রোসফটের আয় বাড়াতে অ্যাপ স্টোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর অ্যাপ্লিকেশন বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দিয়ে বেশি দামে তা বিক্রি করলে লাভের পাল্লা আরও ভারী হবে।