কেনিয়ায় বাংলাদেশি সফটওয়্যার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের তৈরি অনলাইনভিত্তিক ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনার সফটওয়্যার সমাধান মাইক্রোফিন ৩৬০ (www.microfin360.com) এখন কেনিয়াতে ব্যবহৃত হচ্ছে। কেনিয়ার বাজারে এই সফটওয়্যার বিপণনের জন্য ডেটাসফটের অংশীদার হিসেবে কাজ করবে মেসার্স সিনারজি ইনোভেশনস লিমিটেড। ডেটাসফটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেনিয়ার পর চলতি বছরের দ্বিতীয়াংশে আফ্রিকা মহাদেশের তানজানিয়া, উগান্ডা ও দক্ষিণ সুদানে ডেটাসফট তাদের মাইক্রোফিন বিপণন করবে।