কেমন গেল ২০১৫ : সালতামামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট বাবদে লাগল আগুন জানুয়ারির শীতে
রাজনীতিবিদ সফল তাতে ঘি ছিটিয়ে দিতে!

মুক্তমনা ব্লগার, লেখক বঙ্গ থেকে সাফ—
করার কাজে এগিয়ে গেল ‘ওরা’ কয়েক ধাপ!

সংখ্যালঘু নির্যাতনও অব্যাহত আছে
মন্ত্রী কোথায় জঙ্গি পাবেন? জঙ্গি ধরে গাছে?

দুষ্টু শিশুর শাসন করাও খুব জরুরি কাজ
সেই ব্যাপারেও অগ্রগামী এ দেশ অনেক আজ!

মধ্যম আয়ের দেশ হয়েছি, ব্যাংকে টাকার স্তূপ
যায় কিছু যাক বিদেশ চলে আমরা থাকি চুপ!

ফাঁসির দড়ি গলায় পরে পাকপ্রেমী দুই খুনি
অক্কা পেলেন। পাকভূমে তার বিলাপ আজও শুনি!

পদ্মাপাড়ে হয় বসানো স্বপ্নসেতুর ভিত!
কদিন আগেও কাজটা ছিল প্রবল অনিশ্চিত!

ক্রিকেট দলের টাইগাররা আছে ব্যাপক খুশ
হস্তী-ঘোড়া তাদের হাতে হয় রোজই দুরমুশ!

নিন মিলিয়ে ব্যালেন্স শিটে প্রফিট এবং লস
যেথায় থাকুন নতুন বছর দারুণ কাটুক, বস!