কেষ্ট বেটাই চোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পুরাতন ভৃত্য
রবীন্দ্রনাথ ঠাকুর
ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর—
যা-কিছু হারায়, গিন্নি বলেন, “কেষ্ট বেটাই চোর।”
উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে।
যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে।
বড় প্রয়োজন, ডাকি প্রাণপণ চীত্কার করি ‘কেষ্টা’—
যত করি তাড়া নাহি পাই সাড়া, খুঁজে ফিরি সারা দেশটা।
তিনখানা দিলে একখানা রাখে, বাকি কোথা নাহি জানে;
একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে।
যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা;
মহাকলরবে গালি দেই যবে “পাজি হতভাগা গাধা”—
দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত।
তবু মায়া তার ত্যাগ করা ভার—বড়ো পুরাতন ভৃত্য।
(সংক্ষেপিত)

রবীন্দ্রনাথ ঠাকুর: নোবেলজয়ী বাঙালি সাহিত্যিক।
জন্ম: ৭ মে ১৮৬১, মৃত্যু: ৭ আগস্ট, ১৯৪১।

সব দেখে-শুনে মনে হচ্ছে সব দোষ রবীন্দ্রনাথ ঠাকুরেরই! কেননা তিনি ‘পুরাতন ভৃত্য’ কবিতায় লিখেছিলেন, ‘যা কিছু হারায় গিন্নি বলেন, “কেষ্টা বেটাই চোর”’! রবিঠাকুরের কবিতার গিন্নির যা-ই হারাত, সব দোষ চাপাতেন পুরোনো ভৃত্য কেষ্টার ওপর। আর তাই তো দেশে যে-ই অপরাধ করুক না কেন, কর্তৃপক্ষ কেষ্টাদের ওপরই সব দোষ চাপান! অতএব এটাই সত্য যে সব দোষ রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি যদি ওই কবিতা না লিখতেন, তাহলে কি আজ এই অবস্থা হয়?