প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ সালে গবেষণা এবং উন্নয়ন খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে এমন এক হাজার প্রতিষ্ঠানের তালিকা সম্প্রতি প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক বাজার গবেষণা ও নিরীক্ষা প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি)। তালিকার শীর্ষে রয়েছে মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন। শীর্ষ দশের মধ্যেই স্থান পেয়েছে প্রযুক্তিভিত্তক পাঁচ প্রতিষ্ঠান। গবেষণা ও উন্নয়নে খাতে সেসব প্রতিষ্ঠানের বিনিয়োগ কত তা তুলে ধরা হলো:
স্যামসাং
বিনিয়োগ: ১,৪১০ কোটি ডলার
তালিকায় অবস্থান: দ্বিতীয়
ইনটেল
বিনিয়োগ: ১০৫০ কোটি ডলার
তালিকায় অবস্থান: তৃতীয়
মাইক্রোসফট
বিনিয়োগ: ১০৪০ কোটি ডলার
তালিকায় অবস্থান: চতুর্থ
গুগল
বিনিয়োগ: ৯৮০ কোটি ডলার
তালিকায় অবস্থান: ষষ্ঠ
অ্যামাজন
বিনিয়োগ: ৯৩০ কোটি ডলার
তালিকায় অবস্থান: সপ্তম