কৌতুক করবে রোবট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোবট যদি অনেক কাজকর্মে মানুষের কাছাকাছি দক্ষতা অর্জন করতে পারে, তাহলে কৌতুক করতে পারবে না কেন? জাপানের একদল বিজ্ঞানী এবার তৈরি করেছেন রসবোধসম্পন্ন একটি রোবট৷ এটি রসিকতা করতে পারবে এবং নিজের কৌতুকটি ভালো হয়েছে কি না, তা-ও বুঝতে পারবে৷ এদিক-ওদিক নড়াচড়ায় সক্ষম ৩২ ইঞ্চি লম্বা রোবটটির নাম ইএমআইডব্লিউ টু৷ এটির কথা বলার আওয়াজ অনেকটা পাখির ডাকের মতো৷ গবেষকেরা বলেন, লাল ও সাদা রঙের রোবটটিকে প্রশ্ন করা হলে এটি সেই বাক্য থেকে গুরুত্বপূর্ণ শব্দগুলো বাছাই করে বুঝতে চেষ্টা করে৷ পরে জুতসই জবাব দেওয়ার আগে নিশ্চিত হয়ে নেয়, প্রশ্নকর্তা আসলে কী জানতে চাচ্ছেন৷ প্রযুক্তি নির্মাতাপ্রতিষ্ঠান হিটাচির প্রকৌশলীরা এ রোবটে যুক্ত করেছেন একটি বিশেষ প্রযুক্তি, যাতে তা মানুষের ইশারা-ইঙ্গিতসহ বেশ কিছু জিজ্ঞাসায় সাড়া দিতে পারে৷ এএফপি৷