কৌশলগত প্রযুক্তির সম্মেলন
কৌশলগত প্রযুক্তির ওপর নবম আন্তর্জাতিক সম্মেলন আগামী ২১ অক্টোবর কক্সবাজারের হোটেল লংবিচে শুরু হবে৷ সম্মেলনের জন্য ইতিমধ্যে নিবিন্ধতরা ১৫ জুন পর্যন্ত গবেষণাপত্র জমা দিতে পারবেন। কৌশলগত প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফোরাম অন স্ট্র্যাটেজিক টেকনোলজির (আইফস্ট) বাংলাদেিশ সদস্য প্রতিষ্ঠান হিসেবে এ সম্মেলনের আয়োজন করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। তিন িদনের এ সম্মেলনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ছাড়াও নবায়নযোগ্য শক্তি, পুরকৌশল, যন্ত্রকৌশল, নগর পরিকল্পনা ও স্থাপত্য ইত্যাদি বিষয়ে গবেষণাপত্র জমা দেওয়া যাবে। বিস্তারিত: (http://ifost.ulsan.ac.kr/contents/main)।
প্রসঙ্গত, আইফস্টের সদস্য ছয়টি দেশের মধ্যে প্রথমবারের মতো এ সম্মেলন আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ। অন্য সদস্য দেশগুলো চীন, রাশিয়া, কোরিয়া, মঙ্গোলিয়া ও ইন্দোনেশিয়া।