কোটি ছুঁয়েছে গ্যালাক্সি এস টুর বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোনসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস জানিয়েছে, তারা গত পাঁচ মাসে সারা বিশ্বে এক কোটি গ্যালাক্সি এসটু স্মার্টফোন বিক্রি করেছে। গত এপ্রিল মাসে এই গ্যালাক্সি এসটু বাজারে নিয়ে আসে স্যামসাং।প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, জুলাইয়ের পর গ্যালাক্সি এসটুর বিক্রি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। গত ২৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার বাজারে গ্যালাক্সি এসটুর বিক্রি শুরু করে। একই সময়ে এই স্মার্টফোনটির বিক্রি শুরু হয় ইউরোপের বাজারে। জুলাইয়ে চীনের বাজারে প্রবেশের পর এই মাস থেকে যুক্তরাষ্ট্রের বাজারে এর বিক্রি শুরু হয়েছে।দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মোবাইল পণ্য প্রধান জেকে শিন বলেন, ‘গ্যালাক্সি এসটু বাজারে আসার পর এটি ক্রেতাদের কাছে বিপুলভাবে সমাদৃত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘গ্যালাক্সি এসটু বাজারে আনার পরপরই বছরে এক কোটি বিক্রির পরিকল্পনা ছিল স্যামসাংয়ের। সেই লক্ষ্যমাত্রা পাঁচ মাসেই অর্জিত হয়েছে।গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-সমৃদ্ধ এই স্মার্টফোন পুরো স্যামসাংয়েরই প্রবৃদ্ধি দারুণভাবে বাড়িয়ে দিয়েছে। কেবল দক্ষিণ কোরিয়া ও ইউরোপের বাজারেই গ্যালাক্সি এসটু বিক্রি হয়েছে ৬০ লাখ ইউনিট। ওয়েবসাইট।