কোডাকের নতুন প্রিন্টার ‘অল ইন ওয়ান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিন্টার ইনস্টল না করেই সরাসরি ইন্টারনেট থেকে ফাইল প্রিন্ট দেওয়ার প্রযুক্তি নিয়ে এসেছে কোডাক। ‘কোডাক হিরো অল ইন ওয়ান’ নামের এ নতুন প্রিন্টারটি মুদ্রণ প্রযুক্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী উদ্ভাবন বলে মত দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।এ নতুন প্রযুক্তির প্রিন্টারটির সঙ্গে সঙ্গে কোডাক হিরো সিরিজের আরও কয়েকটি প্রিন্টারের নতুন মডেল বাজারে ছেড়েছে। এগুলো হলো—কোডাক হিরো ৯.১, ৭.১, ৬.১ ও ৫.১।বাজারে ছাড়া এ হিরো মডেলের প্রিন্টারগুলোর প্রত্যেকটিই একটি অপরটির চেয়ে ভিন্ন। কাগজ প্রিন্ট করার ক্ষমতা, প্রিন্টের সময় রং ফুটিয়ে তোলার ক্ষমতা ইত্যাদি ভেদে এ ভিন্নতা বলে জানা গেছে। ওয়েবসাইট।