ক্রিয়ার রূপ অংশ-৭
প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ে ১১নং প্রশ্নটি হতে পারে ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ লেখার ওপর। পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
ঘাসফুল
৩. ধরার বুকের স্নেহ-কণাগুলি ঘাস হইয়া ফুটিয়া ওঠে।
উত্তর: ধরার বুকের স্নেহ-কণাগুলো ঘাস হয়ে ফুটে ওঠে।
৪. আঁধার আকাশে তারারা মিটিমিটি করিয়া চায়।
উত্তর: আঁধার আকাশে তারারা মিটিমিটি করে চায়।
দেখে এলাম নায়াগ্রা
১. ‘জলপ্রপাত’ শব্দটার অর্থও তখন জানিতে হইয়াছে।
উত্তর: ‘জলপ্রপাত’ শব্দটার অর্থও তখন জানতে হয়েছে।
২. কিন্তু নিজের চোখে জলপ্রপাত দেখিব কোথায়?
উত্তর: কিন্তু নিজের চোখে জলপ্রপাত দেখব কোথায়?
৩. কানাডায় গিয়াছি।
উত্তর: কানাডায় গিয়েছি।
৪. সেখানে থাকিয়াছি।
উত্তর: সেখানে থেকেছি।
৫. কোথাও যাইব বলিলেই তো হয় না, কীভাবে যাইব তাহা ভাবিতে হয়।
উত্তর: কোথাও যাব বললেই তো হয় না, কীভাবে যাব তাহা ভাবতে হয়।
৬. এক বন্ধুরই এক বিশাল গাড়িতে একদিন চড়িয়া বসিলাম।
উত্তর: এক বন্ধুরই এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম।
৭. আহ্ দেশে ফিরিয়া গিয়ে কী গল্পটাই না করা যাইবে।
উত্তর: আহ্ দেশে ফিরে গিয়ে কী গল্পটাই না করা যাবে।
৮. কিন্তু এত জায়গা থাকিতে নায়াগ্রা দেখিতে যাইতে হইবে কেন?
উত্তর: কিন্তু এত জায়গা থাকতে নায়াগ্রা দেখতে যেতে হবে কেন?
৯. কোনদিন যাওয়া হইবে তাও ঠিক হইল।
উত্তর: কোনদিন যাওয়া হবে তাও ঠিক হলো।
১০. ঝর্ণার জলও গড়াইতে গড়াইতে ক্রমশ নদী হইয়া যায়।
উত্তর: ঝর্ণার জলও গড়াতে গড়াতে ক্রমশ নদী হয়ে যায়।
১১. নায়াগ্রার জল ঐ ফাঁকের ভিতরে চলিয়া যাইতেছে।
উত্তর: নায়াগ্রার জল ঐ ফাঁকের ভিতরে চলে যাচ্ছে।
১২. পানিটা ফাটলের মধ্যে পড়িয়া যাইতেছে কোথায়?
উত্তর: পানিটা ফাটলের মধ্যে পড়ে যাচ্ছে কোথায়?
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল