কোবোর এইচডি ই-বুক রিডার অউরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার টরোন্টো-ভিত্তিক ই-বুক রিডার নির্মাতা প্রতিষ্ঠান কোবো হাই ডেফিনেশন বা এইচডি মানের ই-বুক রিডার তৈরি করেছে। ৬.৮ ইঞ্চি মাপের ‘অউরা এইচডি’ নামের এ ই-বুক রিডারে হাই রেজুলেশনে ইলেক্ট্রনিক বই পড়া যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।বাজার গবেষকেরা জানিয়েছেন, বাজারে আমাজনের তৈরি জনপ্রিয় ৬ ইঞ্চি মাপের ই-বুক রিডার পেপারহোয়াইটের তুলনায় অউরা এইচডিতে পিক্সেলের ঘনত্ব বেশি।বর্তমান বাজারে ই-বুকের জনপ্রিয়তা বাড়ছে তবে সাদাকালো ই-বুক রিডারের জনপ্রিয়তায় ঘাটতি দেখা দিচ্ছে। বাজারের এ অবস্থায় কোবোর তৈরি ১৭০ মার্কিন ডলার দামের ই-বুক রিডার উল্লেখযোগ্য সাড়া ফেলতে পারবে বলেই আশা করছেন বাজার বিশ্লেষকরা।প্রসঙ্গত, কোবো ইনকরপোরেশনের বর্তমান মালিকানা জাপানের রকুটেন নামের একটি রিটেইলার প্রতিষ্ঠানের। ২০১১ সালে রকুটেনকে কিনে নেয় কোবো ইনকরপোরেশন।