কোম্পানীগঞ্জে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র উদ্বোধন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ নম্বর সিরাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সম্প্রতি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছায়েদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্রের সুবিধা ও যাবতীয় তথ্য উপস্থাপন করে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন। তিনি বলেন, এ তথ্য সেবাকেন্দ্র থেকে ইউনিয়নের সর্বস্তরের মানুষ তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করতে পারবে। অনুষ্ঠান অন্যান্যের মধ্যে সব সদস্য, গ্রামপুলিশ, রাজনৈতিক ও সামাজিক নেতা উপস্থিত ছিলেন। ওই ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে স্বল্প খরচে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সব তথ্য, কম্পোজ, প্রশিক্ষণ, ফটোপ্রিন্ট ও ইন্টারনেটের মাধ্যমে দেশ-বিদেশে কথা বলার সুবিধা পাওয়া যাবে বলে তাঁরা জানান। —বিজ্ঞপ্তি