কোর আই থ্রির দাম কমছে!
ইনটেলের তৈরি কোর আই থ্রি প্রসেসরের দাম কমানোর পরিকল্পনা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বাজারে থাকা অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) ও অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মুখে ইনটেলের কোর আই থ্রি চিপের দাম কমবে বলে মনে করছেন বাজার-বিশ্লেষকেরাও। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ইউইক।বর্তমানে আলট্রাবুকের বাজারে প্রসেসর হিসেবে এএমডি ভালো অবস্থানে রয়েছে। ইনটেলের কোর আই থ্রি প্রসেসরের দাম কমানো হলে তা প্রযুক্তি বাজারে ইনটেলের প্রসেসর-চালিত আলট্রাবুকের জন্য বড় ধরনের প্রভাব ফেলবে।২০১১ সালে অ্যাপলের ম্যাকবুক এয়ারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ইনটেলের প্রসেসরযুক্ত আলট্রাবুক বাজারে আসে। কিন্তু কেবল অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে অন্যান্য প্রতিষ্ঠানের নোটবুকগুলো বাজার দখল করে ফেলছে। তাই ইনটেল প্রসেসরের দাম কমানোর কথা ভাবছে।ইনটেল বর্তমানে আলট্রাবুক ল্যাপটপের দাম এক হাজার ডলারের নিচে নামানোর জন্যই পরিকল্পনা করছে, যাতে অন্যান্য প্রতিষ্ঠানের আলট্রাবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হয়।