কোর আই প্রসেসরের ল্যাপটপ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টেলের কোর আই-থ্রি প্রসেসর-চালিত এসারের তিনটি ল্যাপটপ কম্পিউটার বাজারে এনেছে এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড (ইটিএল)। এস্পায়ার ৫৭৪০জি, ৫৭৪০ ও ৪৭৪০ মডেলের এই তিনটি ল্যাপটপে ১৫.৬ ও ১৪ ইঞ্চি পর্দার মনিটর ব্যবহার করা হয়েছে। এসব কম্পিউটারে রয়েছে এটিআই গ্রাফিক্স কার্ড, ডিডিআর থ্রি র্যাম, গিগাবাইট ল্যান ইত্যাদি। এস্পায়ার ৫৭৫০জি ল্যাপটপে আছে ব্লু রে ডিস্ক। এর দাম ৭৫ হাজার ৮০০ টাকা। —বিজ্ঞপ্তি