কোর আই ফাইভ প্রসেসরের ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোর আই ফাইভ প্রসেসর-চালিত এসারের নতুন একটি ল্যাপটপ কম্পিউটার বাজারে ছেড়েছে এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড। অ্যাস্পায়ার ৫৭৪৫ মডেলের এ ল্যাপটপে আছে ২.২৬ গিগাহার্টজ গতির ইন্টেল কোর আই ফাইভ ৪৩০ প্রসেসর। এতে আরও আছে ১৫.৬ ইঞ্চির মনিটর, ৪ গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, কার্ড রিডার, ওয়াইফাই ইত্যাদি। এর দাম ৫৪ হাজার ৮০০ টাকা। —বিজ্ঞপ্তি