কোর আই ৫ প্রসেসরে এইচপির ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনটেলের কোর আই৫ প্রসেসর নির্ভর হিউলেট প্যাকার্ড বা এইচপি ব্র্যান্ডের নতুন একটি নোটবুক দেশের বাজারে এসেছে। এইচপি ১০০০-১৪১৬টিএক্স মডেলের ল্যাপটপটিতে রয়েছে চার গিগাবাইট ডিডিআর থ্রি র্যাম, উন্নত গ্রাফিকসের জন্য রয়েছে এক গিগাবাইট ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড।
১৪ ইঞ্চি মাপের এইচডি পর্দার নোটবুকটির তথ্য ধারণ ক্ষমতা ৫০০জিবি। ২.২ কেজি ওজনের ল্যাপটপটিতে এইচডি ওয়েবক্যাম রয়েছে।
দেশের বাজারে এইচপির ১০০০-১৪১৬টিএক্স মডেলের নোটবুকটি বিপণন করছে কম্পিউটার সোর্স। বিপণনকারী সূত্রটি জানিয়েছে, এইচপির নোটবুকটির দাম ৪৭ হাজার টাকা। যাঁরা গ্রাফিকস নিয়ে কাজ করেন এই ল্যাপটপটি তাঁদের জন্য বিশেষ উপযোগী বলেই বিপণনকারী সূত্র দাবি করেছে।