কোরবানির পশুর ছবি তোলার প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোন বা ক্যামেরায় কম-বেশি সবাই ছবি তুলতে পছন্দ করেন। এ ঈদে কোরবানির পশুর ছবি তুলে জিততে পারেন টুইনমসের আকর্ষণীয় পুরস্কার। সম্প্রতি কোরবানির ঈদ উপলক্ষে টুইনমস বাংলাদেশ তাদের ফেসবুক ফ্যানপেজে শুরু করেছে কোরবানির পশুর ছবি তোলার প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশ নিতে হলে কোরবানির পশুর ছবি তুলে টুইনমসের নির্দিষ্ট পোস্টের মন্তব্য অপশনে সেই ছবি আপলোড করা যাবে। লাইকের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে বলেই জানিয়েছে টুইনমস বাংলাদেশ।
বিজয়ী তিনজনকে টুইনমস পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড উপহার দেবে আয়োজকেরা। ঈদের দিন থেকে শুরু করে ১০ অক্টোবর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। ফেসবুক পেজের ঠিকানা— https://www.facebook.com/TwinMOSBangladesh.