কোরসায়ার গেমিং পাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে কোরসায়ারের তৈরি গেমিং পাওয়ার সাপ্লাই। এ পণ্যটি দেশে বিপণন করছে কম্পিউটার সোর্স।কোরসায়ার গেমিং পাওয়ার সাপ্লাই কিনলে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে—এমনটিই জানিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।কোরসায়ার ব্র্যান্ডের এই গেমিং পাওয়ার সাপ্লাই যন্ত্রগুলো নিরবচ্ছিন্নভাবে ৮০ শতাংশেরও বেশি দক্ষতায় বিদ্যুত্ সরবরাহ করতে পারে। পাওয়ার সাপ্লাইয়ে রয়েছে ১২ ভোল্টের রেল (তামার তার) ও উচ্চমানের ক্যাপাসিটর। এ ছাড়া এর আলট্রা কুইট ১২০ এমএম ফ্যান পাওয়ার সাপ্লাইটিকে ঠান্ডা রাখে সব সময়। ৮০০ ওয়াটের কোরসায়ার গেমিং পাওয়ার সাপ্লাইয়ের দাম ১৪ হাজার এবং ৭০০ ওয়াটের দাম ১২ হাজার টাকা। অপরদিকে সিএক্সভি টু সিরিজের ৬০০ ওয়াটের গেমিং পাওয়ার সাপ্লায়ারের দাম আট হাজার, ৫০০ ওয়াটের দাম সাত হাজার এবং ভিএস ৪৫০ ওয়াটের দাম পাঁচ হাজার টাকা।