কোরসায়ার ভেনজেনস র্যাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরসায়ার ব্র্যান্ডের ভেনজেনস সিরিজের র্যাম এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। ভেনজেনস সিরিজের র্যাম ডিডিআর থ্রি মেমোরি মডিউলে ডিজাইন করা। সর্বোচ্চ গতিতে কম্পিউটারকে সচল রাখতে ভেনজেনস সিরিজের র্যামে ব্যবহূত হয়েছে ওভারক্লকিং প্রযুক্তি।কোর আই থ্রি, কোর আই ফাইভ এবং কোর আই সেভেন প্রসেসর-সমর্থিত ৪ গিগাবাইটের একটি র্যামের দাম পড়বে তিন হাজার ২০০ টাকা। এ ছাড়া ৮ গিগাবাইটের র্যামের দাম পড়বে আট হাজার ৫০০ টাকা। কোরসায়ারের ভেনজেনস র্যামের বিপণন করছে কম্পিউটার সোর্স।