কোরেল ড্র এবং ফটো পেইন্ট\ লেখক: বাপ্পি আশরাফ\ প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী, ৩৮/২-ক বাংলাবাজার, ঢাকা\ পৃষ্ঠা: ৫৯৫\ মূল্য: ৪৫০ টাকা\ ভিজিটিং কার্ড তৈরি, পোস্টার, বইয়ের প্রচ্ছদ, লোগো তৈরি ইত্যাদি বিভিন্ন ধরনের নকশার কাজ কম্পিউটারে কোরেল ড্র সফটওয়্যারে করা যায়। কোরেল ড্র গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে ব্যবহূত জনপ্রিয় একটি সফটওয়ার। এ ছাড়া বিভিন্ন ধরনের ছবি সম্পাদনার কাজ করা যায় কোরেল ফটো পেইন্টে।এই দুটি সফটওয়্যার শেখার এইটি বই সম্প্রতি প্রকাশিত হয়েছে।কোরেল ড্র অ্যান্ড ফটো পেইন্ট নামের বইটি লিখেছেন বাপ্পি আশরাফ। বইটিতে ১৬টি অধ্যায়ে কোরেল ড্রর বিস্তারিত আলোচনা করা হয়েছে। ফটো পেইন্ট নিয়েও আলোচনা করা হয়েছে। এ ছাড়াও কোরেল বারকোড ও কোরেল ক্যাপচার নামে আরও দুটি সফটওয়্যারের বিভিন্ন কাজ আলোচনা করা হয়েছে বইটিতে। বইটির সঙ্গে সিডিতে প্রকল্পগুলো রয়েছে।ফলেব্যবহারিক কাজে সুবিধা হবে।সিডিতে থাকা সোর্স ফাইলগুলো দিয়ে সরাসরি কাজ করা যাবে।আবার আপনার কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভে কপি করে নিয়েও কাজ করতে পারেন। বইটিতে একটি মেন্যু ও তার সাব মেন্যুর কমান্ড ব্যবহারের জন্য > চিহ্ন ব্যবহার করা হয়েছে। বইটিতে সব আলোচনার সঙ্গেই ছবি আছে, যাতে করে পাঠক সহজে তা নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে। —ইমাম হাসান