কোলেস্টেরলমুক্ত ঘি তৈরির প্রযুক্তি উদ্ভাবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘি
ঘি

ভারতের গবেষকেরা স্বল্প মাত্রার চর্বিযুক্ত ঘি তৈরি করার দাবি করেছেন। গতকাল বৃহস্পতিবার ভারতের ন্যাশনাল ডেইরি রিসার্চ ইনস্টিটিউটের একজন জ্যেষ্ঠ গবেষক দাবি করেন, এই ঘি থেকে ৮৫ ভাগ কোলেস্টেরল দূর করা সম্ভব হয়েছে। এটি শরীর সুস্থ রাখার ক্ষেত্রে কাজ দেবে।
গতকাল এএফপির খবরে জানানো হয়, গবেষকদের ভাষ্য, রান্নার পাশাপাশি ওষুধ তৈরি ও ধর্মীয় উৎসবে ঘি ব্যবহার করা হয়। কিন্তু গবেষণায় দেখা গেছে, ভারতের এক-তৃতীয়াংশ মানুষের উচ্চমাত্রার বাজে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারিডস রয়েছে। বিশেষজ্ঞরা স্বাদের হেরফের না করেই দুগ্ধজাত পণ্য ব্যবহার করে স্বাস্থ্যকর ঘি তৈরিতে কাজ করছেন।
ভারতের ন্যাশনাল ডেইরি রিসার্চ সেন্টারের পরিচালক আর কে মালিক এএফপিকে বলেন, ‘একটি বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় ঘি থেকে আমরা ৮৫ শতাংশ পর্যন্ত কোলেস্টেরল অপসারণ করতে পেরেছি।’ এতে ঘিয়ের স্বাদ বা রঙের কোনো হেরফের হয় না। শুধু কোলেস্টেরল কমে যায়। কোলেস্টেরলমুক্ত ঘি তৈরির এই প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে কাজে লাগানোর চিন্তাও করেছেন তাঁরা।