কোয়াবের আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের তৃণমূল পর্যায়ে সাইবার ক্যাফে ব্যবসায়ীদের বিভিন্ন জেলা ও বিভাগীয় কমিটি নিয়ে তথ্যপ্রযুক্তিসংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার।ঢাকার হোটেলঅবকাশে সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান জনাব হেমায়ত উদ্দিন তালুকদার বলেন, দেশের সব সাইবার ক্যাফে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ২০০৭ সাল থেকে বিনামূল্যে ভোট সংগ্রহ করে আসছে। ব্র্যাক নেটের ভাইস প্রেসিডেন্ট মীর দৌলত হোসেন সঠিক ব্যন্ডউইথ-বিষয়ে পাঁচ মিনিটের একটি প্রতিবেদন তুলে ধরেন। এতে বক্তব্য দেন কোয়াবের সভাপতি নাজমূল করিম ভূঁইয়া, এফবিসিসিআইয়ের স্থায়ী কমিটির পরিচালক মো. জামাল উদ্দিনসহ অনেকে।—বিজ্ঞপ্তি