কোয়ালার কৌশল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট প্রাণী কোয়ালা। দেখতে অনেকটা ভালুকের মতো। সঙ্গিনী আকর্ষণে এদের কৌশলের জুড়ি নেই। স্ত্রী কোয়ালার মনোযোগ আকর্ষণে পুরুষ প্রাণীটি একটি বাড়তি স্বরতন্ত্রীর সাহায্য নেয় এবং হাতির ডাকের মতো এক ধরনের গভীর কিন্তু মৃদু স্বরের আওয়াজ করে। যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গবেষক বেনিয়ামিন কার্লটন ও তাঁর সহযোগীরা কোয়ালা নিয়ে একটি গবেষণা করেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন কারেন্ট বায়োলজি সাময়িকীতে গত সোমবার প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, স্বরতন্ত্রী ছাড়াও যে শব্দ তৈরির জন্য অতিরিক্ত একটি প্রাকৃতিক ব্যবস্থা কোনো স্তন্যপায়ী প্রাণীর শরীরে থাকতে পারে, এ কথা বিজ্ঞানীদের অজানা ছিল। কোয়ালার বাড়তি স্বরতন্ত্রীর অবস্থান এর নরম তালুর মধ্যে দুটি ঠোঁটের মতো। এএফপি।