ক্যাডেট কলেজগুলোর ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার প্রয়োজনীয় তথ্যাদি নিচে দেওয়া হলো।
বাংলাদেশে ছেলেদের জন্য নয়টি ও মেয়েদের জন্য তিনটি ক্যাডেট কলেজে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা আছে এবং এই ১২টি ক্যাডেট কলেজেই ছাত্রছাত্রী ভর্তি করা হবে।
প্রার্থীর যোগ্যতা:
ক) জাতীয়তা: প্রার্থীকে বাংলাদেশি নাগরিক হতে হবে।
খ) শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ষষ্ঠ শ্রেণী অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
গ) বয়স: ০১ জানুয়ারি, ২০১৪ তারিখে সর্বোচ্চ ১৪ বছর শূন্য দিন হতে হবে।
ঘ) শারীরিক যোগ্যতা: প্রার্থীকে নিম্নলিখিত শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে।
উচ্চতা:
ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক ও বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)।
সুস্থতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রাদি:
ক) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পঞ্চম শ্রেণী) সত্যায়িত সনদ (ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য আবশ্যিক নয়)।
খ) জন্মনিবন্ধন বা জন্ম সনদের সত্যায়িত ফটোকপি।
গ) অধ্যয়নরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ অথবা সমমানের বাংলা বা ইংরেজি মাধ্যম বা মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ। পরীক্ষার ফলাফল প্রকাশিত না হলে প্রধান শিক্ষক কর্তৃক এই মর্মে সনদ প্রদান করতে হবে।
ঘ) পিতা বা অভিভাবক ও মাতার মাসিক আয়ের সপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।
ঙ) মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত পিতা-মাতার মুক্তিযোদ্ধার মূল সনদের সত্যায়িত কপির ফটোকপি।
চ) সশস্ত্র বাহিনী (কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত সামরিক সদস্য বা ক্যাডেট কলেজে কর্মরত অভিভাবকের (পিতা-মাতা) চাকরির সপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।
ছ) ক্ষুদ্র নৃগোষ্ঠী (উপজাতি) প্রার্থীদের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্বের প্রত্যয়নপত্র।
জ) প্রার্থীর পিতা ও মাতা উভয়ের পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
ঝ) প্রার্থীর ১ কপি পাসপোর্ট সাইজ এবং ১ কপি স্ট্যাম্প সাইজ (রঙিন) ছবি। (বিশেষ দ্রষ্টব্য: সত্যায়িত ফটোকপিতে প্রত্যয়নকারী ব্যক্তির নাম ও পদমর্যাদাসহ অফিশিয়াল সিল ব্যবহার করতে হবে।
পরীক্ষার মাধ্যম:
বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে অংশ নেওয়া যাবে।