ক্যাডেট কলেজে ২০১৪ সালের ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। ২০১৪ সালের ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন যেমন পরিবর্তন করা হয়েছে, তেমনি সিলেবাসেও পরিবর্তন হয়েছে। বিশেষ করে প্রশ্নপত্র গতানুগতিক না হয়ে কিছুটা সৃজনশীল হবে।
পরীক্ষার পূর্ণমান ২০০ ও সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। ইংরেজিতে ৭৫, গণিতে ৫৫, বাংলা ৪০ ও সাধারণ জ্ঞানে ৩০। অর্থাৎ আগের ইংরেজি থেকে ৫ ও গণিত থেকে ৫ নিয়ে মোট ১০ নম্বর সাধারণ জ্ঞানে দেওয়া হয়েছে। সাধারণ জ্ঞানে যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে। নিচে বিষয়ভিত্তিক সিলেবাস নিয়ে আলোচনা করা হলো:
ইংরেজি: ষষ্ঠ শ্রেণীর English For Today (Text Book) যথেষ্ট ভালো মানের বই। এই বই থেকে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার জন্য উপযোগী অনেক লেসন আছে। তাই এ বছর ইংরেজি পাঠ্যবইটি বেশ ভালো গুরুত্ব পাবে প্রশ্নকর্তার কাছে। তাই শিক্ষার্থীদের উচিত হবে পাঠ্যবইটি A to Z খুব ভালোভাবে পড়া। ইংরেজি পাঠ্যবইটি থেকে vocabulary, fill in the blanks, MCQ, paragraph বা argumentative composition লেখার যথেষ্ট উপাদান আছে।
Grammar অংশে sentence, parts of speech, gender, number, punctuation and capitalization, subject-verb agreement, transformation, contractions, re-arranging, spelling, phrases and idioms, paragraph, story writing, comprehension, argumentative essay পরীক্ষায় থাকতে পারে। ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা যেহেতু দেশসেরা মেধাবীদের প্রতিযোগিতার ক্ষেত্র, তাই খুঁটিনাটি grammatical বিভিন্ন সমস্যা নিয়েই প্রশ্ন করা হয়। Free hand english writing-এর ওপর ও দেওয়া হয় যথেষ্ট গুরুত্ব।
গণিত: ২০১৩ সাল থেকে ষষ্ঠ শ্রেণীর জন্য যে ইংরেজি বইটি প্রবর্তন করা হয়েছে, তা যেমনি উচ্চমানসম্পন্ন ও সুচিন্তিত, তেমনি গণিত বইটি ষষ্ঠ শ্রেণী উপযোগী নয়। গণিত বইটি অনেকটাই অসংলগ্ন ও কম মনোযোগ পেয়েছে বলে মনে হয়। তাই পরীক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাশাপাশি বিগত সময়ের প্রশ্নগুলো থেকে অঙ্ক বাছাই করতে হবে। ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ থেকে সরবরাহ করা সিলেবাস থেকে দেখা যায় যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাশাপাশি ‘বুদ্ধিমত্তাবিষয়ক গণিত’ অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলা: বাংলায় মোট নম্বর হচ্ছে ৪০। ৩০টি MCQ, সংক্ষিপ্ত প্রশ্ন বা শূন্যস্থানে ৩০ নম্বর থাকতে পারে। একটি ভাবসম্প্রসারণ ও একটি যুক্তিভিত্তিক অনুচ্ছেদে ৫+৫=১০ নম্বর থাকে।
বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য বোর্ড বই ‘চারুপাঠ’ ভালোভাবে আয়ত্ত করতে হবে। পাশাপাশি ব্যাকরণ ও বিরচন অংশে ধ্বনি ও বর্ণ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি, শব্দ, পদ, পদের শ্রেণীবিভাগ, পদ পরিবর্তনের নিয়মাবলি, বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, লিঙ্গ, বচন, কারক, ক্রিয়ার কাল, এক কথায় প্রকাশ, বিরাম চিহ্ন, বাগ্ধারা, ভাবসম্প্রসারণ, ১০ থেকে ১৫ বাক্যের যুক্তিভিত্তিক অনুচ্ছেদ, সারাংশ ও সারমর্ম থাকবে।
সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞানের পূর্ণমান ৩০। সাধারণ জ্ঞানে ভালো করার জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, কর্মমুখী শিক্ষা ভালোভাবে রপ্ত করতে হবে। ব্যক্তিত্ব যাচাইয়ের জন্য কর্মমুখী শিক্ষা থেকে প্রশ্ন থাকতে পারে। বুদ্ধিমত্তা ও চলতি ঘটনায় ভালো করতে পারলে সাধারণ জ্ঞানে ভালো ফল আশা করা যায়।