ক্যাডেট রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

.রাতে গাছে উঠে আম চুরির সন্দেহে ক্যাডেট আমিনকে ডেকে পাঠালেন ভাইস প্রিন্সিপ্যাল স্যার।
ভাইস প্রিন্সিপ্যাল: রাতের বেলা আমগাছে উঠলে কেন?
ক্যাডেট আমিন: না স্যার, আমি গরু নাকি যে গাছে উঠব!
.রাশেদ স্যার বললেন, ‘যেখানে কিছুই জন্মায় না তাকে মরুভূমি বলে। বুঝেছ?’ জনি বলল, ‘বুঝেছি, স্যার।’ স্যার বললেন, ‘তাহলে একটা উদাহরণ দাও।’ জনির উত্তর, ‘আবুল স্যারের মাথার টাক, স্যার।’
.হঠাৎ একদিন এক ক্যাডেট ছুটি ছাড়াই বাসায় এসে পড়ে তার স্তম্ভিত বাবাকে বলল, ‘বাবা, মনে আছে, তোমাকে যে ক্যাডেট কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল? সেই ঘটনা আমাদের একবার বলেছিলে তুমি।’ আতঙ্কিত বাবা বললেন, ‘হ্যাঁ, কিন্তু কেন?’ ছেলের জবাব, ‘না, ভাবছি ইতিহাস কীভাবে ঘুরে ঘুরে আসে!’
.সিলেট ক্যাডেট কলেজের অধিনায়ক আবীর ভাই কী এক অপরাধে শাস্তি দেওয়ার জন্য ক্লাস এইটের এক ক্যাডেট তানিমকে খুঁজে এসেছেন তার রুমে। তানিমের রুমমেট শাহরিয়ারকে পেয়ে আবীর ভাই জিজ্ঞেস করলেন, ‘তোমার রুমমেট তানিম আছে?’ শাহরিয়ার জবাব দিল, ‘জি না, ভাইয়া।’ অধিনায়ক জানতে চাইলেন, ‘কই গেছে? কখন আসবে?’ শাহরিয়ার বলল, ‘ভাই, আপনি চলে গেলেই ও খাটের নিচ থেকে বেরিয়ে আসবে।’

.ক্যাডেট আশিক তার বন্ধু রাহিকে জিজ্ঞেস করল, ‘বল তো, “আমি খুব সুশৃঙ্খল ক্যাডেট’’—এটা কোন কাল?’ রাহি জবাব দিল, ‘অতীত কাল, দোস্ত!’

.ক্যাডেট কলেজে স্টাফ হিসেবে দায়িত্ব পাওয়া এক সার্জেন্ট ক্যাডেট জাদিদকে নিয়ে যাচ্ছিলেন শাস্তি দিতে।
: স্টাফ, আমরা কোথায় যাচ্ছি?
: শাস্তি দেওয়ার জন্য রিপোর্ট করতে।
: শাস্তি খাব কেন? আমি তো এখনো কোনো অন্যায় করিনি!
: আমরাও তো এখনো শাস্তি খাওয়ার মাঠ পর্যন্ত পৌঁছাইনি!