ক্যাডেট রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

* জহির স্যার ইতিহাস ক্লাস নিচ্ছেন। আমরা পেছনে বসে গল্প করছি। হঠাৎ স্যার চেঁচিয়ে উঠলেন, ‘কথা বলতে হলে ক্লাস থেকে বের হয়ে যাও!’ আমরা বাধ্য শিক্ষার্থীর মতো বের হয়ে গেলাম। পরদিন আমাদের নামে শাস্তির নোটিশ এল। কারণের জায়গায় লেখা, ‘স্যার ক্লাস থেকে বের হয়ে কথা বলতে বলার সঙ্গে সঙ্গে এই ক্যাডেটদ্বয় ক্লাস থেকে বের হয়ে গেল...’
* ছুটির আগে শেষ দিন, প্যারেড হচ্ছে। সবাই ছুটির আমেজে, কড়াকড়িও কম। প্যারেডে দাঁড়িয়ে ক্যাডেটরা একটু বেশিই হইচই করছিল। তার ওপর অ্যাডজুট্যান্ট স্যার নেই। তাই কমবেশি সবাই ফিসফাস করছিল। কিছুক্ষণ সহ্য করার পর জলিল স্টাফ চেঁচিয়ে উঠলেন, ‘এই...এই...তুমি...তুমি, কথা বলছ কেন?’ সামনের সারির সবাই পেছনের সারিতে তাকাল, কে কথা বলছে দেখার জন্য। তার পরের সারির ক্যাডেটরা তাকাল তাদের পেছনের সারিতে। তৃতীয় এবং সর্বশেষ সারিতে দাঁড়ানো ক্যাডেটরাও পেছনে তাকাল, কিন্তু তাদের পেছনে গাছ ছাড়া আর কিছু ছিল না! ভাবটা এমন, তাহলে কে? কে কথা বলছিল? দ্য হু?
* ক্যাডেটদের অভিভাবকেরা হাতখরচের জন্য কলেজে টাকা জমা দেন। সেটার বদলে ক্যাডেটদের হাতে ক্যানটিন কুপন ধরিয়ে দেওয়া হয়। ক্যাডেটরা সেই কুপন দিয়ে ছোটখাটো স্টেশনারি জিনিসপত্র কেনাকাটা করে। হাতে টাকা রাখার কোনো নিয়ম নেই। একদিন এক স্টাফ ক্যাডেট জামানের ওপর রেগে গিয়ে বললেন, ‘এই জামান, কলেজে তো ঠিকমতো চলাফেরা করো না, পড়াশোনা করো না! শুধু শুধু মা-বাবার টাকা ওড়াতে ভালো লাগে?’ জামান জবাব দিল, ‘জি না, স্টাফ! সে জন্যই ক্যানটিন কুপন দিয়ে কেনাকাটা করি।’