ক্যাডেট রস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
* খুব ভোরে ঘুম ভেঙে গেল। প্যারেডের ঘণ্টা শুনিনি, কিন্তু জানালা দিয়ে বাইরে আলো দেখা যাচ্ছে। রুমমেটকে বললাম, ‘দোস্ত, বাইরে আলো দেখা যাচ্ছে। দেখ তো সূর্য উঠেছে কি না?’
ও ঘুম ঘুম গলায় জবাব দিল, ‘আরে না, এখনো প্যারেডের ঘণ্টা বাজেনি। সূর্য উঠবে কী করে?’
* ক্যাডেট কলেজে পুরো ব্যাচ একসঙ্গে শাস্তি পাচ্ছে। হঠাৎ ক্যাডেট মামুন অজ্ঞান হয়ে গেল। পাশেই ছিল তার রুমমেট সুমন। মামুনকে জড়িয়ে ধরে ভয়ে হাউমাউ করে কাঁদতে লাগল সে। এক ড্রিল স্টাফ দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, ‘কী হয়েছে মামুনের? কী হয়েছে?’
সুমন কাঁদতে কাঁদতেই জবাব দিল, ‘মামুন ভুলোমনা ছেলে তো। বোধ হয় শাস্তি পাওয়ার সময় শ্বাস নিতে ভুলে গেছিল!’