ক্যাডেট রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

* জীবনদর্শন সত্যিই আপেক্ষিক! ক্যাডেট কলেজ যখন ছুটি হয়, তখন সকালে ক্যাডেটদের পিঠ থাকে আরামে আর স্টাফদের থাকে গলাটা।
* ক্যাডেট-জীবনে সপ্তাহে একটা দিন থাকে, যেদিন সকালে উঠে একটু নাশতা করেই মোজা, গেঞ্জি, প্যান্ট, পিটি শু—এসব ধোয়ামোছা করতে হয়। তারপর লাইন ধরে চুল কাটিয়ে এসে রুম ঝাড়মোছ করে কোনোমতে গোসল করার পালা। সেটা শেষ হলে দুপুরে খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ছুটতে হয় ক্লাসরুমে পড়াশোনার জন্য। মাঝে একবার হাউস অফিসে হাউস টিচারের কথা শোনা, নাশতা আর রাতের খাওয়া। অতঃপর কোনোমতে পরের দিনের প্যারেডের জন্য কাপড়চোপড় গুছিয়ে ঘুম।
কর্তৃপক্ষ ওই দিনটির নাম দিয়েছে ‘ছুটির দিন’!