ক্যাডেট রস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
* : ক্যাডেট-জীবন সারা জীবনের চেয়ে মূল্যবান।
: কেন?
: ক্যাডেটরা কথায় কথায় ‘এ জীবন তোমায় দিলাম’ বলে গান গাইলেও কখনো ‘এ ক্যাডেট-জীবন তোমায় দিলাম’ বলে
গান গায় না!
* : ক্যাডেট-জীবনের দুঃখ কী?
: ছুটিগুলো খুব দ্রুত কেটে যায়।
* যখন ক্যাডেট কলেজে পড়ি, তখন এক আত্মীয় এলেন বাসায়। এই কথা–সেই কথার পর ক্যাডেট-জীবন নিয়ে কথা তুললেন তিনি। জানতে চাইলেন, ‘ক্যাডেট-জীবন নাকি খুব আনন্দময়?’
আমি বললাম, ‘হ্যাঁ। তা তো বটেই!’
ভদ্রলোকের আগ্রহের শেষ নেই, ‘তো ক্যাডেট-জীবনের সবচেয়ে আনন্দের সময়টা কোনটা?’
আমি মুখটা হাসি হাসি করে বললাম, ‘ছুটির সময়টা, যখন নিজেদের বাসায় থাকি।’
* : ক্যাডেট কলেজেই তুমি এত ফাইজলামি করো, ক্যাডেট কলেজ থেকে বেরিয়ে তুমি কী করবে?
: আরও স্বাধীনভাবে ফাইজলামি করব।