ক্যানন ক্যামেরার বিক্রি বেড়েছে ৩০৭ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে গত এক বছরে ক্যানন ডিজিটাল ক্যামেরার বিক্রির হার বেড়েছে ৩০৭ শতাংশ। এই সময়ে ক্যানন প্রিন্টারের বিক্রির হার ১৫৫ শতাংশ, স্ক্যানারের ১২৭ শতাংশ বেড়েছে। গত বুধবার রাতে ঢাকার একটি হোটেলে বাংলাদেশে ক্যাননের বিক্রয় অংশীদারদের সমাবেশে এ তথ্য জানান, ক্যানন সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মেলভিন হো। ক্যাননের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটস আয়োজিত এ সমাবেশে মূলত প্রিন্টার ও স্ক্যানারের বিক্রয় অংশীদারদের পুরস্কৃত করা হয়। খবর বিজ্ঞপ্তির।জেএএন অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ কাফি স্বাগত বক্তব্যে বলেন, আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে ক্যাননের পথ চলা আরও সহজ হবে। সুদৃঢ় হবে তার অবস্থান। এতে ক্যানন সিস্টেম পণ্যের প্রধান হিরোশি ইয়োকোতা ও কান্ট্রি ম্যানেজার রিক্সন অং, জেএএনের পরিচালক নজরুল ইসলাম চৌধুরী, সুফিয়া চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন। মেলভিন হো ক্যানন পণ্য বিক্রেতাদের মধ্য থেকে আটজন ও জেএএন অ্যাসোসিয়েটসের চারজনকে পুরস্কৃত করেন। পুরস্কার পাওয়া বিক্রেতারা হচ্ছেন সিস ইন্টারন্যাশনালের আকতার হোসেন খান, কম্পিউটার ভিলেজের জসিম উদ্দিন, তিলোত্তমা কম্পিউটার্সের কাজী মহিউদ্দিন, সুপিরিয়র ইলেকট্রনিকসের নাজমুল হক, সুইপ কম্পিউটার্সের ফজলুল বারী, ইমেজিনারি মাইক্রো সিস্টেমসের হাসিবুল হাসান, লোটাস কম্পিউটার্সের শওকত সারোয়ার হোসেন, ইউরো সিস্টেমসের রুবেল আহমেদ তালুকদার। জেএএন অ্যাসোসিয়েটসের মহাব্যবস্থাপক আবদুলাহ আল সাফি, কবির হোসেন, বিপণন ব্যবস্থাপক সাইদুল হক খান ও আজিম আবদুলাহ কাফি পুরস্কার হিসেবে তাঁরা জাপান ভ্রমণের সুযোগ পাচ্ছেন।