ক্যানন ডিলারদের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ক্যাননের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটসের লিমিটেডের আয়োজনে সারা দেশে ক্যানন পণ্যের ডিলারদের নিয়ে ‘ক্যানন ডিলার মিট’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খবর বিজ্ঞপ্তির।গত বুধবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ডিলার মিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাননের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক কক ইয়াং, কান্ট্রি ম্যানেজার রিক্সন অং, জেএএন অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ কাফি, পরিচালক নজরুল ইসলাম চৌধুরীসহ অনেকে।এ আয়োজনে আবদুল্লাহ এইচ কাফি বাংলাদেশে ক্যানন সিস্টেম পণ্যের বাজার সম্প্রসারণ, ভবিষ্যৎ কর্মপন্থা সহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। এছাড়া অনুষ্ঠানে আগত অতিথিরা বক্তব্য রাখেন।