ক্যানন প্রতিনিধিদলের বাংলাদেশ সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ক্যাননের তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। ক্যাননের কনজ্যুমার ইমেজিং অ্যান্ড ইনফরমেশন পণ্য বিভাগের সিনিয়র এরিয়া ম্যানেজার রিক্সন অং, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইমেজিং বিশেষজ্ঞ থিয়োহ পাং কি এবং ক্যাননের কর্মকর্তা ডেভিড ইয়ো এই দলে ছিলেন। দলটি ১৯ থেকে ২২ ডিসেম্বর বেশ কয়েকটি সেমিনার এবং আলোচনা সভায় অংশ নেয়। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা শৌখিন থেকে শুরু করে স্টুডিও এবং আলোকচিত্রীদের সামনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা ঢাকার বিসিএস কম্পিউটার সিটি এবং মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি পরিদর্শন করেন। প্রথম আলোসহ বেশ কয়েকটি দৈনিক পত্রিকার ফটোসাংবাদিকের সঙ্গে ছবি তোলার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। ক্যাননের বিশেষজ্ঞরা পেশাদার ফটোগ্রাফারদের ১ডি মার্ক ৪, ৫ডি মার্ক২, এবং ৭ডি ডিএসএলআর মডেলের যত্ন এবং উৎপাদন-পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ দেন। ক্যাননের নতুন ইওএস ১ডিএক্স ডিএসএলআর ক্যামেরা এবং নতুন ফ্ল্যাশ ট্রান্সমিটার পণ্য নিয়েও আলোচনা করেন। স্টুডিও ফটোগ্রাফারদের অনুষ্ঠানটি যৌথভাবে বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন (বিপিএ) এবং জেএএন অ্যাসোসিয়েট আয়োজন করে। এসব আয়োজন নিয়ে জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ এইচ কাফি বলেন, ‘আমরা ভোক্তার সন্তুষ্টির ব্যাপারে সব সময় সচেতন। আমরা ক্যাননের সঙ্গে মিলিতভাবে বাজারের সেরা বিক্রয়োত্তর সেবা দিতে এবং নিয়মিত বিভিন্ন সেমিনার এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ আলোকচিত্রী তৈরি করতে চাই।’ —বিজ্ঞপ্তি